ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

যে সময় ঐশ্বরিয়ার কথা বেশি মনে পড়ে সালমানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ৯৬ বার

বলিউড পাড়ায় আজও আলোচনায় আছে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অপূর্ণ প্রেম। ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিংয়ে মন দেওয়া-নেওয়ার শুরু হয় তাদের। সেই সম্পর্ক স্থায়ী না হলেও আজও বিভিন্ন প্রসঙ্গে উঠে আসে সাবেক এই জুটির কথা। যেমন, নবরাত্রির প্রসঙ্গ এলেও সালমানের ‘হম দিল দে চুকে সনম’ ছবির কথাই মনে পড়ে যায়। আর এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের মুহূর্ত।

২০১৮ সালে এক সাক্ষাৎকারে সালমান এমনটাই জানিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তার কাছে জীবনের নবরাত্রির সেরা স্মৃতি কোনটি? নবরাত্রির মুহূর্ত বলতেই তার মনে পড়ে গিয়েছিল ‘হম দিল দে চুকে সনম’ ছবির গান ‘ঢোলি তারো’র কথা। এই গানে সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের রসায়ন আজও দর্শককে মুগ্ধ করে। নবরাত্রি মানেই সালমানের মনে পড়ে যায় এই গানের কথা।

ভাইজান সেই সাক্ষাৎকারে বলেছিলেন, আমার কাছে নবরাত্রির সবচেয়ে বড় স্মৃতি হল ‘হম দিল দে চুকে সনম’ এবং ছবির গান ‘ঢোলি তারো’। ১৯৯৯ সালে সঞ্জয় লীলা ভানসালি এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়া প্রেম। ছবিটি বক্স অফিসেও সাড়া ফেলেছিল। কিন্তু নিজেদের মধ্যে বনিবনার অভাবে ২০০১ সালেই ভেঙে যায় তাদের সম্পর্ক।

২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন। তবে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, তাদের সম্পর্কে চিড় ধরেছে। অন্যদিকে সালমান তার পরে একাধিক সম্পর্কে জড়িয়েছেন ঠিকই, কিন্তু কারও সঙ্গেই সংসার পাতেননি। বর্তমানে তিনি আসন্ন ছবি ‘সিকন্দর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

যে সময় ঐশ্বরিয়ার কথা বেশি মনে পড়ে সালমানের

আপডেট টাইম : ১০:২৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪