ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

কেন্দুয়ায় ইউনিয়ন বিএনপি-র সভাপতি টিসিবির পণ্যসহ আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১৪৭ বার

নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ বাড়িতে বেআইনীভাবে রাখা টিসিবির পণ্য রাখার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ার আবুল হাসেম ভূঁইয়া নামের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের বাল্লা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে টিসিবির এসব পণ্যসহ তাকে আটক করা হয়। এ সময় ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুরের ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। আটক আবুল হাসেম ভূঁইয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা ও পাইকুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদেশে কার্ডের মাধ্যমে দরিদ্রদের কাছে ন্যায্য মূল্যে চাল, ডাল-তেলসহ বিভিন নিত্য প্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করছে সরকার। কিন্তু প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রেখেছিলেন বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়া। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাল্লা গ্রামে তার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। এসময় বাড়িতে থাকা টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুরের ডাল ও ৭২ সয়াবিন তেল পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। আবুল হাসেম ভূঁইয়াকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়৷

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আবুল হাসেম ভূঁইয়া থানায় আটক রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

কেন্দুয়ায় ইউনিয়ন বিএনপি-র সভাপতি টিসিবির পণ্যসহ আটক

আপডেট টাইম : ১০:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪