ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ২২৮ বার

দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর বলেছেন, ‘বাংলাদেশে যে কোন ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সব কিছু চলে, শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকিনা, অপেক্ষা করি ভাল সময়ের কখন কাজ করতে পারবো! শিল্প সংস্কৃতির মানুষজন এদেশে অনেকটা কলা গাছের ভেলার মত, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোন ব্যবস্থাই নাই।

সম্প্রতি এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি লেখেন, ‘জুলাই বিপ্লবের আগে পরে তিন মাস কেটে গেল। এখনও প্রাণ ফিরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সঙ্গে অনেকদিন পরে গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই।’

তিনি এরপর লেখেন, ‘সঙ্গীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস। ভীষণ রকম ভালোবাসি- টাইটেলে গানটি মেলডি ঘরানার। টুটুল ভাই- রিজভী ভাইয়ের প্রথম রসায়ন, সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গানটিকে প্রাণ দিয়েছে, আমারও ভাল লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাস্ট্রি, জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন, ভালবাসা অবিরাম।’

পোস্টে একজন লিখেছেন, ‘আহ্ মনোয়ার হোসেন টুটুল ভাইয়ের সুরে আসিফ ভাইয়ের গান, শৈশবের কথা মনে পড়ে গেলো আসিফ ভাই। আসিফ আকবর, রাজীব আহমেদ, মনোয়ার হোসেন টুটুলের গান কয় নাম্বারে, ঐ গানটা আগে শুনতে হবে, অপেক্ষা করছি গানটির জন্য।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন’

আপডেট টাইম : ০৬:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪