ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যখন বাবা-ছেলে এক হয়, তখন কেকের স্বাদ আরও মিষ্টি হয়’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১২৬ বার

ঢালিউড কিং শাকিব খানের প্রথম পুত্রসন্তান আব্রাম খান জয়।সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাসের গর্ভে ধারণ করা ছেলে জয়ের জন্মদিন ছিল গত শুক্রবার।দিনটি উপলক্ষে বাবা শাকিব খানের সশরীরে থাকা, কেক কাটা জয়ের জন্য খুবই স্পেশাল।ছেলের জন্মদিনটা যে বাবার জন্যও স্পেশাল সেটিও দেখালেন শাকিব।তাই তো সুদূর মার্কিন মুলুক থেকে ঢাকায় উড়ে এসে ছেলের জন্মদিন পালন করলেন তিনি।

জয়কে কতটা ভালোবাসেন তাও স্পষ্ট হলো শাকিব খানের এই আগমন।তার ভক্ত-অনুরাগীরাও মনে করছেন, ছেলের জন্মদিনের কেক কাটতেই যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উড়ে এসেছেন শাকিব খান।শনিবার রাতে ছেলে জয়ের হাতে হাত রেখে কেক কাটেন শাকিব।

জয়ের জন্মদিন উপলক্ষে আগে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান শাকিব খান। শুক্রবার বিকালে এক ফেসবুক পোস্টে পুত্র জয়ের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা আব্রাম। মনে রেখ, তোমার যেকোনো প্রয়োজনে আমি সবসময় আছি। লাভ ইউ পাপা।’

এরপর দিনই বাপ-বেটা একসঙ্গে কেক কাটলেন।সেই দৃশ্য ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।শাকিব-অপুর বিচ্ছেদ হলেও জন্মদিনে বাবা-মা দুজনের আদরই পেল জয়। তা দেখে নেটিজেনরাও বেশ উচ্ছ্বসিত।

অনুরাগীদের ধারণা, ছেলের সঙ্গে কেট কাটতে অপুর বাসায় গিয়েছিলেন শাকিব, আর বাবা-ছেলের এই আদূরে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছেন অপু বিশ্বাস নিজে। যদিও এ বিষয়ে অপু কিছু বলেননি। শুধু ক্যাপশনে লিখেছেন, ‘যখন বাবা আর ছেলে এক হয়, তখন কেকের স্বাদ আরও মিষ্টি হয়।’

শাকিব খান দুই মাস যুক্তরাষ্ট্রে ছিলেন।গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি।এদিন হঠাৎ নায়ককে নতুন রূপে দেখে চমকে যান তার ভক্ত-অনুরাগীরা। দাঁড়ি বড় করে, মাথায় ক্যাপ পরে সেলফিতে ধরা দেন তিনি।এটি হয়ত শাকিবের নতুন ছবির জন্য কোনো নতুন রূপ- এমনটাই মনে করছেন অনুরাগীরা।

এদিকে জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানিয়েছে শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। চিত্রনায়িকা বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যখন বাবা-ছেলে এক হয়, তখন কেকের স্বাদ আরও মিষ্টি হয়’

আপডেট টাইম : ০৬:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪