ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নতুন ‍লুকে শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪১ বার
দেশের সবচেয়ে বড় তারকা তিনি। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের মিছিল, আয়ের তাণ্ডব। সর্বশেষ ‘তুফান’ দিয়ে সুনামি তুলেছেন দর্শক হৃদয়ে। এবার নতুন লুকে ধরা দিলেন কিং খান শাকিব খান।

আর তার এই লুক সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।সম্প্রতি দেশে ফিরেছেন শাকিব খান। তবে তাকে একেবারেই চেনা যাচ্ছে না। মুখভর্তি দাঁড়ি, পরে আছেন ক্যাপ, চোখে আবার রোদচশমা।

ঠিক এভাবেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেলফিতে ধরা দিলেন। আর এটি তুলেছেন চলচ্চিত্রের একসময়ের আলোচিত-সমালোচিত নায়ক আলেকজান্ডার বো।শাকিব খান বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আসেন। বিমানবন্দরে অ্যালেকজান্ডার বোর সঙ্গে তার দেখা হয়।

সেখানে শাকিবকে দেখে অ্যালেকজান্ডার তার সঙ্গে সেলফি তোলেন।তবে হঠাৎ এই ব্যতিক্রমী লুকের রহস্য কী? শাকিবের ছবি ভাইরাল হতেই তার ভক্তরা বলছেন, নতুন সিনেমার জন্যই শাকিবের এই লুক। তার আসন্ন সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি শুটিং শুরুর কথা আছে অক্টোবরের প্রথম সপ্তাহে। যেখানে নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’খ্যাত ইধিকা পাল।

এর আগে ‘প্রিয়তমা’ সিনেমাটিতে জুটি হয়ে কাজ করেছেন তারা। জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মাণ করা হবে বরবাদ। অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমাটির ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এর অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নতুন ‍লুকে শাকিব খান

আপডেট টাইম : ০৬:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪