ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ডাকাতের কবল থেকে যেভাবে প্রাণে বেঁচেছিলেন অক্ষয় কুমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১১২ বার
ডাকাতদের নিয়ে নানা ধরনের গল্প-কাহিনি রয়েছে চারপাশে। হয়তো কারো মুখে, না হয় বই বা পত্রিকায় পড়ে সেসব জানা হয়। কিন্তু খুব কম সংখ্যক মানুষই রয়েছেন যারা সরাসরি ডাকাতদের কবলে পড়েছেন। আর ভয়ংকর এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার!

চম্বলের ডাকাতদের নিয়ে আমরা অনেক গল্প-কাহিনীই পড়েছি।

কিন্তু তাদের মুখোমুখি হয়েছে খুব কম মানুষই। যারা এই ভয়ঙ্কর দস্যুদের মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে অক্ষয় কুমার অন্যতম। অভিনেতা জানান, তিনি ট্রেনের মধ্যে ডাকাতদের কবলে পড়েছিলেন এবং তাদের দেখে ঘুমের ভান করেছিলেন। অতি কষ্টে নিজের জীবন রক্ষা করেছিলেন অক্ষয়।
অনুপম খেরের চ্যাট শো ‘কুছ ভি হো সাকতা হ্যায়’-এর একটি পর্বে এসে অক্ষয় কুমার বাস্তব জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর গল্পটি শেয়ার করেছিলেন। অক্ষয় কুমার এই জানিয়েছিলেন, তিনি একবার ট্রেনে করে ঘুরতে যাচ্ছিলেন। হঠাৎই জানতে পারেন যে ডাকাতরা ট্রেনে উঠে পড়েছে। অভিনেতা বলেন, ‘প্রায় ভোর ৪.৩০ হবে।

৫ হাজার টাকার জিনিসপত্র, যার মধ্যে আমার জামাকাপড়ও ছিল। সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল এবং চম্বল আসার সঙ্গে সঙ্গে ডাকাতরা ট্রেনে উঠে পড়ে। ওরা আমার বগির ভিতরে ঢুকে আসে। তখন আমি অবশ্য ঘুমাচ্ছিলাম।’তিনি আরও বলেন, ‘হঠাৎ বীভৎস্য একটা আওয়াজ শুনি।

চোখ খুলেই দেখি ডাকাত দাঁড়িয়ে। আমি সবাইকে বলি, এখন কিছু বলবেন না, চুপচাপ ঘুমান। দেখলাম ওরা সবার লাগেজ তুলে নিচ্ছে। আস্তে আস্তে ওরা আমার কাছে এসেই এক মুহূর্তে আমার ব্যাগটা তুলে নেয়। আমি কোনও আওয়াজ করলে ওরা আমাকে তখনই গুলি করে মেরে ফেলত।’অভিনেতা সেদিনের মুহূর্ত শেয়ার করে বলেন, ‘আমি শুধু দেখেছি আর কেঁদেছি। তারপর ওরা সব জিনিসপত্র নিয়ে চলে যায়। এমনকী আমার চটিটাও ছাড়েনি। সিটের নিচে রাখা লোকজনের চটিও কেড়ে নেয় ওরা। বুঝতে পারি, ওরা কিছুই রেখে যায়নি। আমার ৪৫০০ টাকার জিনিসপত্র নিয়ে চলে যায় এবং যখন দিল্লি স্টেশনে নামি, তখন আমার হাতে কোনও ব্যাগ ছিল না।’

সম্প্রতি বক্স অফিসে বেশ বাজে সময় কাটছে বলিউড খিলাড়ির। অক্ষয় কুমারের সর্বশেষ তিনটি সিনেমা ‘বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ‘সারফিরা’ এবং ‘খেল খেল মে’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। সামনে অভিনেতাকে দেখা যাবে প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ এবং রোহিত শেঠির ‘সিংহম এগেইন’-এ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডাকাতের কবল থেকে যেভাবে প্রাণে বেঁচেছিলেন অক্ষয় কুমার

আপডেট টাইম : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪