ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ‘বিয়ের আংটি’ হাতে ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৫ বার
বেশ কিছুদিন ধরেই বিচ্ছেদ গুঞ্জনে আলোচনায় রয়েছেন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায়ই নিত্যনতুন আঙ্গিকে দুজনের বিচ্ছেদের খবর উঠে আসে গণমাধ্যমে। কখনো বচ্চন পরিবারকে ছেড়ে ঐশ্বরিয়ার মায়ের বাড়িতে চলে যাওয়াকে ঘিরে, তো কখনো হাতের আংটি ছাড়া অভিষেকের প্রকাশ্যে আসা ঘিরে বেড়েছে দুজনের বিচ্ছেদের হিসাব-নিকাশ। তবে এবার আবার ভিন্ন হিসাবের খাতা খুললেন সাবেক বিশ্বসুন্দরী।

সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে বিয়ে ভাঙার জল্পনা নস্যাৎ করে দিলেন বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া। আবারও তার হাতে দেখা গেল অভিষেকের পরানো আংটি। কিছুদিন আগে দুবাই যাত্রার সময়ও ঐশ্বরিয়ার আঙুলে তার বিয়ের আংটি দেখা যায়নি। তাতেই নতুন করে তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনায় নতুন বাতাস লাগে।

তবে প্যারিস ফ্যাশন উইকে বিয়ে ভাঙার জল্পনা উড়িয়ে দিলেন ঐশ্বরিয়া।২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। তবে বলিউডে কানাঘুষা চলছে দীর্ঘদিন ধরেই শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বরিয়ার একেবারেই বনিবনা নেই।

এমন পরিস্থিতিতে তার ও অভিষেকের সম্পর্কও নাকি টালমাটাল। রটনা, মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী। এমন পরিস্থিতিতে তার হাতে আংটি নেই দেখে অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন।কিন্তু প্যারিস ফ্যাশন উইকে সব জল্পনা, কল্পনার জবাব ঐশ্বর্য আংটি হাতেই দিলেন। এবারে প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্পে সাটিনের লাল গাউন পরেছেন বচ্চন পরিবারের বধূ।

তার সঙ্গেই ছিল বোল্ড রেড লিপস্টিক। বিশাল একটি ভেইল ছিল ঐশ্বর্যর এই পোশাকে। যে প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে মার্জার সরণিতে হেঁটেছিলেন, তারই ক্যাচলাইন লেখা ছিল তাতে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ‘বিয়ের আংটি’ হাতে ঐশ্বরিয়া

আপডেট টাইম : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪