ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

গ্রেপ্তারের পর যা বললেন নির্মাতা রিংকু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬৮ বার

নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম।

গ্রেপ্তারের কারণ হিসেবে গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ গণমাধ্যমকে বলেন, গুলশান থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, রিংকুকে আটকের খবর পেয়ে সকালে গুলশান থানায় ছুটে যান নাট্যকর্মীরা। ভোর ৫টার দিকে থানায় গিয়েছিলেন অভিনেতা আশরাফুল আলম। সেখানে তিনি কথা বলেন রিংকুর সঙ্গে।

আশরাফুল আলম বলেন, ‘মানসিকভাবে সে (রিংকু) যথেষ্ট শক্ত আছে। কিন্তু বারবার বলছিল, ‘আমিতো দেশের কিংবা ব্যক্তিগতভাবে কারও কোনো ক্ষতি করিনি। এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলিনি। তাহলে আমি এখানে কেন? কথাগুলো বলার সময় সে নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। খুব কষ্ট হচ্ছে একজন ডিরেক্টরকে এভাবে দেখে।’

রিংকুর গ্রেপ্তারে সকাল থেকেই ফুঁসে উঠেছে নাট্যাঙ্গন। ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছে প্রায় সর্বস্তরের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। নির্মাতার আটকের ঘটনায় গুলশান থানার ভেতরেও বিক্ষোভ করেছেন নাট্য নির্মাতারা।

এ সময় তারা স্লোগান দিতে থাকেন ‘রিংকু তোমার ভয় নাই, আমরা আছি লক্ষ ভাই’। সকলেই অবিলম্বে রিংকুর মুক্তি দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, বর্তমান সময়ে জনপ্রিয় নির্মাতাদের একজন রিংকু। তার নির্মিত নাটকের সংখ্যা শতাধিক। রিংকুর নির্মিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘রূপান্তর’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’ ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

গ্রেপ্তারের পর যা বললেন নির্মাতা রিংকু

আপডেট টাইম : ০৬:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪