ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সত্যি বলছি, আমি প্রেম করি না: ফারিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬৫ বার

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী ফারিন খান। তবে তার লক্ষ্য ছিল— রুপালি পর্দা। নিজের টার্গেট পূর্ণও করেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। একাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও ফারিন নজর কাড়েন কাজল আরেফিন অমি নির্মিত ‘ফিমেল’ নাটকের মাধ্যমে।

বর্তমানে নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত ফারিন। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। বাস্তব জীবনের প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন ফারিন। বাস্তব জীবনে প্রেমের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আর বলবেন না! আমার কপালটাই এমন। সাভারে জন্ম, সেখানেই বেড়ে ওঠা। একটা সময় পুরো সাভারই লেগে গেল আমার পেছনে (হা হা হা)।’

একটি ঘটনার বর্ণনা দিয়ে ফারিন খান বলেন, ‘ক্লাস সেভেনে পড়ার সময়ের একটা ঘটনা বলি। মায়ের সঙ্গে স্কুলে যাই। স্কুলে যাওয়ার পথে চারটা মোড় পড়ত। চার মোড়ে চারটা ছেলে রোজ দাঁড়িয়ে থাকত। হা করে তাকিয়ে থাকত। আমার মা তো বিষয়টা বুঝতে পারতেন। তবে ছেলেগুলোকে কিছু বলার সুযোগ দিতেন না। একসময় মা-ই খোঁজ নিয়ে বের করলেন ছেলে চারটা একই বাড়ির। ওরা আপন চাচাতো ভাই। এরপর তো আমার পরিবারের সদস্যরা গেলেন বিচার নিয়ে। পরে বিষয়টি পারিবারিকভাবেই সমাধান হয়।’

এখন প্রেম করেন কিনা না? এ প্রশ্নের জবাবে ফারিন খান বলেন, ‘কাজ করেই কূল পাই না আবার প্রেম করব কখন! সত্যি বলছি, আমি প্রেম করি না। করলে খোলামেলা জানিয়ে দিতাম। এটা নিয়ে লুকোচুরির কী আছে? অনেকে দেখবেন প্রেম করলেও বলেন, ওমা! আমি তো প্রেম করি না। আবার দেখবেন দুদিন পরে বাগদান সেরে ফেলেছেন। আমি এ ধরনের মানুষ নই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সত্যি বলছি, আমি প্রেম করি না: ফারিন

আপডেট টাইম : ০৭:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪