ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

‘বহুরূপ’ নিয়ে বিপাকে ইধিকা পাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪৮ বার

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর ভারতীয় বাংলা সিনেমায় নাম লেখান। সবকিছু ঠিক ছিল কিন্তু বাজেট স্বল্পতার কারণে খানিকটা বিপাকেই পড়েছেন এই অভিনেত্রী। অনিশ্চয়তা দেখা দিয়েছে তাঁর ‘বহুরূপ’ নির্মাণ ও মুক্তির।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসে শুরু হয়েছিল ‘বহুরূপ’ সিনেমার শুটিং। উত্তরবঙ্গে আউটডোর শুটিং হয়েছে। কলকাতায়ও শুটিং হয়েছে। কিন্তু সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত ‘বহুরূপ’ সিনেমার শুটিং হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, ইউনিটের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এ কারণেই এ মুহূর্তে সিনেমার শুটিং হচ্ছে না। কবে নতুন করে শুটিং শুরু হবে– সে দিন-তারিখও নিশ্চিত করে বলতে পারেননি নির্মাতারা।

এদিকে কাজ শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল– ‘বহুরূপ’ সিনেমায় সোহমকে দর্শক নতুনভাবে আবিষ্কার করবেন। কারণ, সিনেমায় অভিনেতার সাতটি আকর্ষণীয় লুক থাকবে। ইধিকাও থাকছেন আনকোরা একটি চরিত্রে। ফলে, ঘোষণার পর থেকেই এই ছবিকে ঘিরে দর্শকের কৌতূহল রয়েছে। কিন্তু ছবির শুটিং বন্ধ হয়ে যাওয়ায়, ভাটা পড়ছে দর্শক কৌতূহলে। কবে সিনেমাটি মুক্তি পাবে? গল্পে আরও কী টুইস্ট থাকবে? এসব প্রশ্ন আর করছেন না নেটিজেনরা। অনেকটা ধরেই নিয়েছেন, এই সিনেমাটি চিরতরে অসমাপ্ত কাজ হিসেবে বাক্সবন্দি হয়েই পড়ে থাকবে। তাই শিল্পী ও কলাকুশলীরাও শঙ্কায় আছেন, ‘বহুরূপ’ সিনেমা অসমাপ্তই থেকে যাবে কিনা– সেই প্রশ্নে।

যদিও পরিচালক আকাশ মালাকার বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করলেও নিরাশার কথা শোনাননি। বলেছেন, ‘পারিশ্রমিক বাকি থাকায় কিছুটা সমস্যা পড়তে হয়েছিল। কিন্তু তার মানে এই নয়, যে ‘বহুরূপ’-এর কাজ চিরতরে থেমে গেছে; কোনোদিন আলোর মুখ দেখবে না। আশার কথা হলো, সমস্যা যা ছিল, তার সমাধান এরই মধ্যে করে ফেলেছেন প্রযোজকরা। তাই শুটিং বন্ধ নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন।’

এই নির্মাতা আরও জানিয়েছেন, মাত্র তিন দিনের শুটিং বাকি আছে, যা এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এখন সিনেমার কলাকুশলীদের কাছ থেকে সময় পাওয়া গেলে চলতি মাসের মধ্যেই যেটুকু শুটিং বাকি আছে, তা শেষ করে ফেলবেন এবং কাজ পরিকল্পনামাফিক শেষ হলে চলতি বছরের শেষ প্রান্তে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে কলকাতার সিনেমা নিয়ে অনিশ্চয়তার মুখে থাকলেও বাংলাদেশে স্বচ্ছন্দে কাজ করে যাচ্ছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’র পর আরও একবার শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘বরবাদ’ নামে নতুন সিনেমায়। অন্যদিকে ‘কবি’ নামে আরেকটি সিনেমায় তিনি জুটি বেঁধেছেন অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। এরই মধ্যে এই সিনেমার এক-তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে। শিগগিরই চূড়ান্ত হবে এর মুক্তির তারিখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

‘বহুরূপ’ নিয়ে বিপাকে ইধিকা পাল

আপডেট টাইম : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪