ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সত্যের পক্ষে থাকতে পছন্দ করি: পূজা চেরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৫৪ বার

সৌন্দর্য, স্টাইল আর নন্দিত অভিনয় দিয়ে অল্প বয়সেই দর্শকের মন জয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। বয়স কম হলেও অভিনয় নিয়েই কাটে তার সময়। অভিনয় করে একে একে কেটে গেছে তার ছয়টি বছর। মডেল থেকে হয়েছেন চিত্রনায়িকা। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। দেশের বর্তমান পরিস্থিতিতে তাকে অনেকে সুবিধাবাদী মনে করছেন।

এই নিয়ে সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন। পাশাপাশি কখনো তিনি সুবিধাবাদী ছিলেন না বলে দাবি করেছেন। সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, ‘যেটা সত্য সেটাই হওয়া উচিত এবং যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত আর আমি আসলে সত্যের পক্ষে থাকতে পছন্দ করি।’

সাম্প্রতিক ঘটনার বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমার সবকিছু ভালো লাগে নতুন বাংলাদেশে পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। যেহেতু আমি কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন। যে সত্য তার পক্ষে থাকাটা জরুরি এবং আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না।’

পূজা জানান, ভালো জায়গা থেকে কখনো সুবিধা গ্রহণ করেননি বা কেউ ক্যারিয়ারে পিছিয়ে থাকলে তার ক্ষতি করে খারাপ মন্তব্য করেননি। এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি চাই দর্শকদের ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোনো পরিকল্পনা নেই। কিছু কাজের কথা চলছে, সে কাজগুলো নিয়ে এগুচ্ছি।’

উল্লেখ্য, ‘পোড়ামান-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে। পূজা বর্তমানে ব্যস্ত রয়েছেন ইভেন্ট বাই হারল্যান ‘বিউটি কনফারেন্স এন্ড গেট টুগেদার’ নিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সত্যের পক্ষে থাকতে পছন্দ করি: পূজা চেরি

আপডেট টাইম : ১১:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪