ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিজয়ের সিনেমার আয় ৫০০ কোটি টাকা ছাড়িয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২০১ বার

ভেঙ্কট প্রভু নির্মিত আলোচিত সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘দ্য গোট’। তামিল ভাষার এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন থালাপাতি বিজয়। তার বিপরীতে অভিনয় করেছেন স্নেহা। গত ৫ সেপ্টেম্বর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করে এটি।

মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমা ‘লিও’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমা আয় করেছিল ১৪৬ কোটি রুপি। এ সিনেমায় অভিনয় করেন থালাপাতি বিজয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (৯৮ কোটি রুপি)। তৃতীয়, চতুর্থ, পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে— ‘২.০’ (৯৫ কোটি রুপি), ‘জেলার’ (৯১.২ কোটি রুপি), ‘কাবিল’ (৮৭.৫ কোটি রুপি)। বক্স অফিসে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমার জয়রথ চলছে। মুক্তির ১০ দিনে কত টাকা আয় করেছে সিনেমাটি?

স্যাকনিল্ক ডটকমের তথ্য অনুসারে, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ২১৭.২ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ১৩৩.৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩৫১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি ২০ লাখ টাকার বেশি)।

বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ। এর মধ্যে থালাপাতি বিজয় ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। মুক্তির আগেই সিনেমাটি আয় করে ১৮৫ কোটি রুপি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিজয়ের সিনেমার আয় ৫০০ কোটি টাকা ছাড়িয়ে

আপডেট টাইম : ১২:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪