ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সব আবার স্বাভাবিক হচ্ছে : জোভান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১১২ বার
প্রায় দুই মাস নতুন নাটক মুক্তি পায়নি। সে স্থবিরতা ক্রমে কাটছে। এই নবসূচনায় দর্শককে নাটকমুখী করতে যাঁদের অভিনয় অধিক ভূমিকা রাখছে, তাঁদের অন্যতম ফারহান আহমেদ জোভান। সম্প্রতি তাঁর অভিনীত তিনটি নাটক মুক্তি পেয়েছে।

অভিনেতার সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।জট খুলে ফিরে আসা
আন্দোলন-বিপ্লব-সংস্কার—অনেক দিন ধরেই এমন নানা ইস্যুতে মজে আছে দেশের মানুষ। এ সময় নাটক দেখার সময়ও পায়নি অনেকে। অবশেষে মুক্তি পাচ্ছে একের পর এক নাটক-গান।

গত এক সপ্তাহে জোভানের তিনটি নাটক মুক্তি পেয়েছে। নতুন পরিস্থিতিতে কেমন সাড়া পাচ্ছে এগুলো? জোভান বলেন, “আমার অভিনীত তিনটি নাটকের নাম ‘অন্তরে অন্তর’, ‘হঠাৎ ভালোবাসা’ ও ‘কাপল অব দ্য ক্যাম্পাস’। তিনটিই কোরবানির ঈদের নাটক। সার্বিক পরিস্থিতির কারণে তখন এগুলো মুক্তি দেওয়া যায়নি।
অবশেষে মুক্তি পেল। দেরিতে মুক্তি পেলেও দর্শকের ভালো সাড়া পাচ্ছি। সবাই আগের মতো নাটক দেখছে, প্রতিক্রিয়া দিচ্ছে। ইউটিউবে কমেন্ট বক্স দেখলাম, সবাই ইতিবাচক মন্তব্য করছে। সব আবার স্বাভাবিক হচ্ছে দেখে ভালো লাগছে।
হঠাৎ বৃষ্টি অথবা ভালোবাসা
‘হঠাৎ’ শব্দটি শুনলেই বাঙালি দর্শকের মনে চলে আসে বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’র কথা। ফেরদৌস, প্রিয়াঙ্কা ত্রিবেদী ও শ্রীলেখা মিত্র অভিনীত ১৯৯৮ সালের এ ছবি এখনো গেঁথে আছে দর্শকহৃদয়ে। ইমরাউল রাফাতের নাটক ‘হঠাৎ ভালোবাসা’র নামটি সেখান থেকেই এলো কি না, তা অবশ্য নিশ্চিত করেননি অভিনেতা জোভান। তাঁর ভাষ্য, “হয়তো ‘হঠাৎ বৃষ্টি’ থেকে অনুপ্রাণিত। তবে পুরোপুরি নতুন গল্প। আর এই ছবি নিয়ে বলতে গেলে, ছোটবেলায় ছবিটি দেখেছিলাম। আমার খুব পছন্দের ছবি এটি।”

শোবিজে রাজনৈতিক প্রভাব
গণ-অভ্যুত্থানের কারণে নাটক-সিনেমা তথা বিনোদন থেকে দর্শক কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই প্রভাব কাটিয়ে ওঠার প্রসঙ্গে জোভান বলেন, ‘শোবিজের ওপর একটা প্রভাব তো পড়েছেই। যেহেতু অনেক বড় পরিবর্তন এসেছে, সুতরাং পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। প্রযোজকরা এখন লগ্নি করছেন না। তবে আমি আশা করি শিগগিরই এটা ঠিক হয়ে যাবে।’

বিরতি ভেঙে তিভান
ইমরোজ শাওনের ‘কাপল অব দ্য ক্যাম্পাস’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন জোভান ও তানজিন তিশা। এর মাধ্যমে অনেক দিন পর একসঙ্গে পর্দায় হাজির হলেন তাঁরা। নাটকটি নিয়ে জোভান বলেন, ‘এ নাটকের মূল আকর্ষণ হলো আমার আর তিশার ফিরে আসা। কোনো কারণে গত কয়েক বছর একসঙ্গে কাজ করা হয়নি। আমাদের বেশ ভালো ফ্যানবেজ ছিল। তারা আমাদের জুটিকে একটা নামও দিয়েছিল—তিভান। দীর্ঘদিন পর আবারও আমাদের কেমিস্ট্রি দেখতে পাচ্ছে তারা, ইটস আ পজিটিভ সাইন। আর তিশার সঙ্গে আমার অনস্ক্রিন ও অফস্ক্রিন দুই কেমিস্ট্রিই ভালো। অনেক দিনের বন্ধুত্ব। এ কারণে পর্দায় অভিনয় করতে অনেক সহজ হয়।’

শুটিং যখন ক্যাম্পাসে
নাটকের নাম ‘কাপল অব দ্য ক্যাম্পাস’, শুটিংও হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুটিংয়ের সে অভিজ্ঞতার কথা বললেন জোভান, ‘কোরবানির ঈদের আগে নাটকটির বেশির ভাগ শুটিং করেছিলাম আইইউবিএটি-তে। কিছু প্যাচওয়ার্ক বাকি ছিল, কদিন আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করেছি সেটা। ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদের অনেক সহযোগিতা করেছে। শটের ফাঁকে ফাঁকে ছবি তুলেছে। বেশ আরামেই শুটিং করতে পেরেছি।’

বিদেশ থেকে কাজের খবর
জোভান এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। একাধিক নাটকের শুটিং করছেন সেখানে। সেখান থেকেই জানালেন নতুন কাজের খবর, ‘মাঝে এক-দেড় মাস কোনো কাজ করিনি। এখন দেশের বাইরে আছি। আসার আগে দুটি নাটক করেছি। একটি ইফতেখার আহমেদ ভাইয়ের, আমার সঙ্গে আছেন সাদিয়া আয়মান। আরেকটি মাহমুদুর রহমান হিমির, সহশিল্পী তানজিম সাইয়ারা তটিনী।’ তবে যুক্তরাষ্ট্রে কোন কোন নাটকের শুটিং করছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি জোভান।

আপাতত সিনেমা নয়
এক যুগ ধরে টিভি পর্দায় কাজ করছেন জোভান। দর্শকের ভালোবাসাও কুড়িয়েছেন দুহাতে। ওটিটি ও রুপালি পর্দায় সেভাবে পাওয়া যায়নি তারকা জোভানকে। অনন্য মামুনের ছবি ‘অস্তিত্ব’ ও শিহাব শাহীনের সিরিজ ‘মরীচিকা’—উল্লেখযোগ্য এ দুটিই। জোভানের স্পষ্ট কথা, ‘সিনেমা নিয়ে আপাতত কিছুই ভাবছি না।’ অর্থাৎ নাটক নিয়েই তিনি খোশ মেজাজেই আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সব আবার স্বাভাবিক হচ্ছে : জোভান

আপডেট টাইম : ১০:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪