ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

স্বামী হিসেবে একেবারে উপযুক্ত নাগা: সামান্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • ১১০ বার

জীবনসঙ্গী হিসেবে সামান্থার প্রথম পছন্দ নাগা চৈতন্য, এক সময় নির্দ্বিধায় জানিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার যখন কিছুই ছিল না, সেই সময় থেকে চৈ (নাগা চৈতন্য) আমার পাশে রয়েছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় মাকে ফোন করার জন্যও পর্যাপ্ত অর্থ ছিল না সামান্থার কাছে। তখন নাগার ফোন থেকে মাকে ফোন করেছিলেন অভিনেত্রী। এই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই জায়গা থেকে এই জায়গায় আমাকে দেখেছে ও। চৈ (নাগা চৈতন্য) ছাড়া অন্য কাউকে কী ভাবে পছন্দ হবে!’

অভিনেত্রীর মতে, স্বামী হিসেবে একেবারে উপযুক্ত নাগা। সাফল্য, ব্যর্থতা ও আনন্দ-সমান ভাবে সামলান অভিনেতা। বদমেজাজি নন, বরং ঠান্ডা মাথার গোছানো মানুষ অভিনেতা। ২০১৭ সালে বিয়ে সারেন তারা। তবে ২০২১ সালের অক্টোবরে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। কিন্তু তার পরেও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখেন সাবেক জুটি। একে অন্যকে কাদা ছোড়াছুড়ি নয়, বরং সম্মান ও প্রশংসা প্রদর্শন করেছেন।

সম্প্রতি শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য। দীর্ঘ চার বছরের দাম্পত্যের পরে নাগা চৈতন্য ও সামান্থা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। শোনা গিয়েছিল, সম্পর্কে তৃতীয় মানুষের আগমনেই সামান্থার সঙ্গে নাগার বিচ্ছেদ। পরে এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য স্বীকার করেছিলেন, সামান্থাকে তিনি ঠকিয়েছেন। নাগা বলেছিলেন, ‘একটাই জীবন। সব রকম অভিজ্ঞতা থাকা দরকার। তবে এখন বয়স হয়েছে। নিজেকে বুঝতে শিখেছি। এখন মনে হচ্ছে, এ বার স্থিত হওয়ার সময় এসেছে। তবে হ্যাঁ, একটা সম্পর্কে থাকার সময় আমি ঠকিয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

স্বামী হিসেবে একেবারে উপযুক্ত নাগা: সামান্থা

আপডেট টাইম : ১০:৩৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪