ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দর্শক চাহিদায় ছাত্ররাজনীতি নিয়ে নাটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • ১২৪ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ছাত্ররাজনীতি নিয়ে বেশ কিছু নাটক ‍ও সিনেমা নির্মাণের ঘোষণা দেয়া হয়। গত ২৯ আগস্ট রাতে ইউটিউবে উন্মুক্ত হয় ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির ‘অবুঝ পাখি’। ছাত্র রাজনীতি উপজীব্য করে নাটকটি নির্মাণ করেন রুবেল হাসান।

সিএমভির ব্যানারে এর চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। নাটকটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার পর এক দিনেই ১১ লাখ ভিউ অতিক্রম করেছে। মন্তব্যের ঘরে মিলছে পজিটিভ প্রতিক্রিয়া।

নির্মাতা নাটকটির গল্প প্রসঙ্গে জানান, জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দু’জনার মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্র রাজনীতি থেকে বিদায় নিতে হবে!

এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে ‘অবুঝ পাখি’। এতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা। নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন ‘ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। মুক্তির পর দর্শকরাও ভালো ফিডব্যাক দিচ্ছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দর্শক চাহিদায় ছাত্ররাজনীতি নিয়ে নাটক

আপডেট টাইম : ০৬:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪