ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

‘আয়নাঘর’ ও ‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে নতুন সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ১৫০ বার

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার তোপের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে গোপনে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা সরকারের আমলে গড়ে তোলা ‘আয়নাঘর’সহ গোপন অনেক বিষয়ের তথ্য প্রকাশ্যে আসছে।

আর এগুলো নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরাও।

‘আয়নাঘর’ নিয়ে ইতোমধ্যে কয়েকটি ছবি নির্মাণের ঘোষণা এসেছে। তালিকায় আছে আলোচিত-সমালোচিত সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ভাত খাওয়ানোর বিষয় নিয়ে ‘হারুনের ভাতের হোটেল’ নামে সিনেমা।

অভিনয়শিল্পী জাদু আজাদ এদিন ‘হারুনের ভাতের হোটেল’ নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধনও করেন। গতকাল সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধন করেন এটি।

সাবেক ডিবি হারুন তাঁর গোয়েন্দা কার্যালয়ে আসা অতিথি বা আটকৃতদের খাওয়ানোর সেসব স্থিরচিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন। বিষয়টি নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আবার তাঁর এই গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেলও বলতেন।

চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে জানা গেছে, গত ১০ দিনে ৬টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে। ঘুরেফিরে ‘আয়নাঘর’ নামটি প্রাধান্য পেয়েছে।

পরিচালক সমিতির শিডিউল খাতার প্রাপ্ত তথ্যমতে, বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, বেলাল সানি ‘পরিবর্তন’, জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের ছবি নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

‘আয়নাঘর’ ও ‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে নতুন সিনেমা

আপডেট টাইম : ১০:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪