ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বলিউড তারকারা বেকুব এবং বোবা: কঙ্গনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ১৫৬ বার

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ২০০৬ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন। শূন্য হাতে বলিউডে যাত্রা শুরু করে যশ-খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনি অনেক অর্থেরও মালিক হয়েছেন। শুধু তাই নয়, বিজেপির টিকিট নিয়ে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন।

বলিউড থেকে সব অর্জন করলেও বহুবার এই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কঙ্গনা। এবার জানালেন, বলিউড ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই। কারণ এমন লোকজনের সঙ্গে মেলামেশা করতে চান না, যারা ব্র্যান্ডের ব্যাগ এবং বিলাসবহুল গাড়ির বাইরের কিছু নিয়ে কথা বলতে পারেন না। তার দাবি— ‘বলিউড তারকারা বেকুব এবং বোবা।’

সম্প্রতি রাজ শামানির পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। এ আলাপচারিতা তিনি বলেন, ‘আমি বলিউডের মানুষ নই। নিশ্চিতভাবেই আমি বলিউড তারকাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। তারা বেকুব এবং বোবা।’

বলিউড তারকাদের ‘ঘাস ফড়িংয়ের’ সঙ্গে তুলনা করে কঙ্গনা রাণৌত বলেন, ‘তাদের যদি শুটিং না থাকে, তবে তাদের রুটিন হলো— ঘুম থেকে উঠে কিছুক্ষণ শারীরিক কসরত করা, বিকালে ঘুমানো, পুনরায় ঘুম থেকে ওঠা, এরপর টিভি দেখে ঘুমিয়ে পড়া। তারা ঘাস ফড়িংয়ের মতো। পরিপূর্ণভাবে শূন্য। এ ধরনের মানুষের সঙ্গে আপনি কীভাবে বন্ধুত্ব করবেন? কোথায় কী ঘটছে সে বিষয়ে তাদের কোনো ধারণাই নাই।’

কারো সঙ্গে সাক্ষাৎ করলে কী পরিস্থিতি তৈরি হয়, তার বর্ণনা দিয়ে কঙ্গনা রাণৌত বলেন, “তাদের সঙ্গে কোনো অর্থপূর্ণ আলাপ হয় না। তারা দেখা করবে, ড্রিংকস করে চলে যাবে। দেখা হলে বলবে, ‘হাই বেবি। কি সুন্দর ব্যাগ। ওহ মাই গড। ব্যাগটি আমারও পছন্দ।’ বলিউডে কোনো উপযুক্ত মানুষ খুঁজে পেলে আমি বিস্মিত হবো।”

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন এই অভিনেত্রী। আগামী ৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বলিউড তারকারা বেকুব এবং বোবা: কঙ্গনা

আপডেট টাইম : ১০:৫১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪