ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আমি তো উনার বউ লাগি না, পিয়া কেন এ কথা বললেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ১২৬ বার

বর্তমান সময়ের তারকা ও মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। সবার কাছে পিয়া জান্নাতুল নামে বেশি পরিচিত তিনি। ১৬ বছর বয়স থেকেই যুক্ত মডেলিংয়ে। এছাড়াও শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি। এখন তার পরিচয়, সুপ্রিম কোর্টের আইনজীবী।

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করে থাকেন।

ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।  শেখ হাসিনা দেশত্যাগ করেন এবং তার মন্ত্রী-এমপিরা গা ঢাকা দেন।

সরকারের পতনের পর কোনো খোঁজ পাওয়া যায়নি সুমনের।  সামাজিকমাধ্যম থেকে সর্বত্র কৌতূহল, কোথায় আছেন আলোচিত সাবেক সংসদ সদস্য।

এবার সোমবার অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি।  যেখানে দাবি করেন, শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন তিনি। একইসঙ্গে শিক্ষার্থীদের নিজের অবস্থান যথাযথভাবে বোঝাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন।

কিন্তু এখন পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না ব্যারিস্টার সুমনের। আবার তার ফোন নম্বরও বন্ধ। এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে জানার জন্য তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা পিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।

পিয়া জান্নাতুল বলেন, আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।

তিনি আরও বলেন, কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি। এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আমি তো উনার বউ লাগি না, পিয়া কেন এ কথা বললেন

আপডেট টাইম : ১০:৩৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪