ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বলিউডে ভদ্র মানুষ খুঁজে পেলে আশ্চর্য হতাম: কঙ্গনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • ৯৯ বার

ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রায় সময় আলোচনায় থাকেন। অবশ্য তিনি আলোচনায় থাকতে বেশিই পছন্দ করেন। তাই বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। এবার বলিউড তারকাদের নিয়ে মন্তব্য করলেন তিনি। এ কারণে তাকে আলোচনা-সমালোচনার রানি বলা হয়। আবার কেউ কেউ ঠোঁটকাটা স্বভাবের রানি বলেন মনে করেন।

এবার বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা রানাউত। বলিউড তারকাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন এ অভিনেত্রী। তারকাদের ‘বোকা-মূর্খ’ বলে কটাক্ষ করেছেন কঙ্গনা।

এর আগে এক পডকাস্টে কঙ্গনা বলেন, ‘এত বছর ধরে বলিউডের সঙ্গে যুক্ত থাকলেও একজন স্বাভাবিক মানুষের সঙ্গেও সাক্ষাৎ হয়নি তার’। তিনি বলেন, ‘আমি ঠিক বলিউডের সঙ্গে মানানসই নই। বলিউডের লোকজনের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না— এ ব্যাপারে আমি নিশ্চিত। ওরা শুধু নিজেদের নিয়ে ভাবে। সবাই বোকা ও মূর্খ।’

কঙ্গনা বলেন, শুটিং না চললে এরা সকালে উঠে শরীরচর্চা করে, দুপুরে ঘুমায়, আর ঘুম থেকে উঠে টেলিভিশনে কিছু দেখে, আবার রাতে ঘুমিয়ে পড়ে— ব্যস, এটুকুই! এ অভিনেত্রী বলেন, এরা ফড়িঙের মতো। এদের মাথা একেবারেই ফাঁপা। এই ধরনের মানুষের সঙ্গে তুমি কীভাবে বন্ধুত্ব করবে। ওরা জানেই না— কোথায় কী ঘটছে। বলিউডে একটা ভদ্র মানুষ খুঁজে পেলে আমি সত্যিই আশ্চর্য হতাম।

কঙ্গনা বলেন, ‘বলিউডের অভিনেত্রীরা একত্রিত হলে, নিজেদের মধ্যে শুধুই সাজগোজ, দামি পোশাক নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে পরচর্চা করতে ভুল করেন না’। এ জন্যই নাকি বলিউডের পার্টি বা অন্য কোনো অনুষ্ঠান এড়িয়ে চলেন এ আলোচিত সংসদ সদস্য ও অভিনেত্রী।

উল্লেখ্য, কঙ্গনা রানাউত তার ‘ইমার্জেন্সি’র সিনেমা মুক্তি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি তিনিই নির্মাণ করেছেন। এ সিনেমার গল্পে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে তিনি অভিনয় করেছেন। আসছে ৬ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বলিউডে ভদ্র মানুষ খুঁজে পেলে আশ্চর্য হতাম: কঙ্গনা

আপডেট টাইম : ১০:২২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪