ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিপিএলে দল কিনলেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • ১৩৮ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরের মৌসুমে ঢাকা দলের মালিকানা বদলে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। রূপালী পর্দার জগত থেকে তিনি এবার নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে।

শাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওই সূত্রটি বলছে, ইতোমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। আর এই কোম্পানিটির পরিচালক চিত্রনায়ক শাকিব খান। এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপারস্টার।

বিপিএলে বেশ কয়েকবার ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এবারও তাই হলো। তবে আদৌ সামনের আসরে বিপিএল অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে আছে শঙ্কা। দেশের বর্তমান রজনৈতিক বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের হাওয়া লাগা শুরু হয়েছে। ইতোমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে সিদ্ধান্তও নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিপিএলে দল কিনলেন শাকিব খান

আপডেট টাইম : ০৫:১৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪