ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তিন খানকে নিয়ে কঙ্গনার ইচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ১০৮ বার

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ‘ইমার্জেন্সি’ সিনেমার মাধ্যমে পরিচালকের তালিকায় যুক্ত হবে তার নাম। আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

এদিকে, কঙ্গনা রাণৌত তিন খানকে (শাহরুখ খান, সালমান খান ও আমির খান) নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন। ‘ইমার্জেন্সি’ সিনেমার ট্রেইলার মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান বিজেপির এই  সংসদ সদস্য।

কঙ্গনা রাণৌত বলেন, ‘আমি তিন খানকে নিয়ে সিনেমা বানাতে চাই। আমি তাদের মেধাকে প্রদর্শন করতে চাই। তারা খুবই প্রতিভাবান। তারা ইন্ডাস্ট্রিকে অনেক দিয়েছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত।’

সিনেমা নির্মাণের কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা বা এ নিয়ে তিন খানের সঙ্গে কোনোরকম আলোচনা হয়েছে কিনা তার কিছুই জানাননি কঙ্গনা। এ নিয়ে তিন খানেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন এই অভিনেত্রী।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তিন খানকে নিয়ে কঙ্গনার ইচ্ছা

আপডেট টাইম : ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪