ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পুত্র সন্তানের মা-বাবা হবেন দীপিকা-রণবীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ১১১ বার

প্রথম সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে সন্তানের মুখ দেখবেন তারা।

সন্তানের মুখ দেখার জন্য মুখিয়ে আছেন রণবীর-দীপিকা। চলছে নানা আয়োজনও। এ জুটির ভক্তরাও উচ্ছ্বসিত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা দুই শিবিরে বিভক্ত হয়ে গেছেন। এক দলের দাবি— কন্যা সন্তান জন্ম দেবেন দীপিকা। অন্য দল বলছেন, পুত্র সন্তানের কথা। কিন্তু রণবীর-দীপিকার ঘর আলো করে কে আসছে? পুত্র নাকি কন্যা?

ফিল্মিবিট এক প্রতিবেদনে জানিয়েছে, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি পুত্র সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন। এরই মধ্যে তারা উদযাপনও শুরু করেছেন।

গত ২৯ ফেব্রুয়ারি মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন। তবে পুত্র নাকি কন্যা সন্তানের মা হবেন তা জানাননি দীপিকা কিংবা রণবীর সিং। আপাতত অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই তাদের ভক্তদের!

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেট থেকে শুরু, এরপর বিভিন্ন সময় বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। কিন্তু তা অস্বীকার করে আসছিলেন তারা। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পুত্র সন্তানের মা-বাবা হবেন দীপিকা-রণবীর

আপডেট টাইম : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪