ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • ১৩৩ বার

বলিউড সংগীতে অরিজিৎ সিংয়ের একক রাজত্ব চলে এটা সবার জানা। প্রায় প্রতিটি সিনেমায় অরিজিতের অন্তত একটা গান না হলে যেন জমে না। অন্যদিকে বৈশ্বিক সংগীতাঙ্গনে রাজত্ব করছেন টেলর সুইফট। দেশে দেশে তার সংগীতের মূর্ছনায় বুঁদ হয়ে আছেন তরুণ প্রজন্মের সংগীতপ্রেমীরা।

তবে সম্প্রতি সেই সুইফটকে ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ সিং। ভারতের গণ্ডি ছাপিয়ে তার সংগীতও এখন বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। আর সে জনপ্রিয়তার বলেই সুইফটকে পেছনে ঠেলে দিয়েছেন তিনি।

জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে গান শোনার পাশাপাশি পছন্দের গায়ক-গায়িকাকে ‘ফলো’ করার সুযোগও থাকে শ্রোতাদের জন্য। আর সেই ফলোয়ার সংখ্যার দিক দিয়ে এখন টেলর সুইফটকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন অরিজিৎ সিং।

স্পটিফাইয়ে এখন অরিজিতের ফলোয়ার সংখ্যা ১১ কোটি ৭২ লাখ ১১ হাজার ১৫৪ জন। দুইয়ে নেমে যাওয়া টেলর সুইফটকে ফলো করেন ১১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৯৯৯ জন।

তালিকার তিন নম্বর রয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান, তার ফলোয়ার সংখ্যা ১১ কোটি ৫০ লাখের কাছাকাছি । চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

আপডেট টাইম : ০৭:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪