ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শিল্পী সংঘের নীরবতা, পদত্যাগ করলেন মম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • ১৯০ বার

দেশব্যাপী চলমান আন্দোলন ঘিরে পুরো দেশ যখন উত্তাল তখন এর রেশ পড়েছে বিনোদন জগতেও। শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে এই আন্দোলনে সরব রয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

যদিও ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ বর্তমান ইস্যুতে নীরব অবস্থানে রয়েছে। এ কারণে কমিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন এই অভিনেত্রী।

বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য জাকিয়া বারী মম। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে কমিটি থেকে নিজের অব্যাহতি নেওয়া প্রসঙ্গে জানান।

এক ফেসবুক পোস্টে দিয়ে তিনি লেখেন, ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোষ মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘অভিনয় শিল্পী সংঘ’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।

এই পোস্টে মম আশাবাদ ব্যক্ত করেছেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনা বোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাবে সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শিল্পী সংঘের নীরবতা, পদত্যাগ করলেন মম

আপডেট টাইম : ১১:২৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪