ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এখন শুটিং করার অবস্থায় আমরা কেউ নেই: শাবনূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • ১১১ বার

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে মাঝে লম্বা একটা বিরতি দিয়ে আবারও নিয়মিত হচ্ছেন ক্যামেরার সামনে। ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন শাবনূর।

চলতি বছরের ১৪ এপ্রিল থেকে শুটিং শুরু হয় সিনেমাটির। বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল আগামী ৮ আগস্ট থেকে। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে এখনও দেশেই ফিরতে পারেননি এই নায়িকা।

তাই বাধ্য হয়ে শুটিং পেছালেন শাবনূর। তবে দেশে ফিরতে না পারলেও নিয়মিত দেশের খোঁজ রাখছেন বলে জানান তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন শাবনূর। সেখান থেকেই দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে শাবনূর বলেন, এখন শুটিং করার অবস্থায় আমরা কেউ নেই। দেশের এই পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না।

চিত্রনায়িকা আরও বলেন, আমি সব সময় দেশের খবর রাখছি। সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে ফিরব। তারপর শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করব।

প্রসঙ্গত, ‘রঙ্গনা’ নির্মাণ করছেন আরাফাত হোসাইন। নারী কেন্দ্রীক গল্পে নির্মিত হবে সিনেমাটি। সিনেমায় তিনটি গান থাকবে। কবির বকুলের কথায় সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এখন শুটিং করার অবস্থায় আমরা কেউ নেই: শাবনূর

আপডেট টাইম : ১২:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪