ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

উপস্থাপকদের একটি রিকোয়েস্ট নাবিলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • ১২৯ বার

একসময় উপস্থাপক ছিলেন মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনার সময়েই অভিনয় করেছিলেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে। তারপর গেল ঈদে মুক্তি পায় নাবিলা অভিনীত ‘তুফান’ সিনেমা।

সেখানে তাকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে।

সেটি নিয়ে বেশ আলোচনাও হয়েছে। বলা যায়, শাকিবের সঙ্গে তার রসায়ন উপভোগ করেছেন দর্শক।

তবে উপস্থাপনা থেকে নায়িকা বনে যাওয়া নাবিলা দেশের চলমান ছাত্র আন্দোলন নিয়ে বেশ সরব।

বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন। যেমন আজ তার পুরনো পেশার সহকর্মী ও বন্ধুদের সতর্ক করে দিলেন একটি পোস্ট। সেখানে তিনি লিখেছেন, ‘একজন উপস্থাপক হিসেবে আর দর্শক হিসেবে আমার এই সময়ে যারা রেগুলার উপস্থাপক হিসেবে কাজ করছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকল। অনেকেই নানা ইনফরমেশন শোর উপস্থাপনা করে থাকেন এবং এ রকম সিচুয়েশনেও প্রতি সপ্তাহে শুট করতে হচ্ছে।

তারা যাতে এখনকার সময় আর সিচুয়েশন মাথায় রেখে তাদের মেকআপ ড্রেস আপ আর হাসিতে পরিমিত বোধ রাখেন। এটাই আবদার থাকল। আল্লাহ সহায় হোক। ’

তার এমন পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। শুভ কামনাও জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

উপস্থাপকদের একটি রিকোয়েস্ট নাবিলার

আপডেট টাইম : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪