ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কোটা আন্দোলন নিয়ে মুখ মুখলেন জয়া আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ১৮৯ বার
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরব শোবিজ তারকারাও। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথেও নেমেছেন তারা। এবার মুখ খুললেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান।
শুরুতেই জয়া লিখেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুরঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে?’

লিখেছেন, ‘যে জীবন গেছে তা আর ফিরে আসবেনা। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা। অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখবো? কী বলবো? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ব আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলবো আমরা? কেমন করে? প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!’
শান্তি চান জানিয়ে জয়া শেষে লিখেন, ‘হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধূয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা মৃত্যু হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মত করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কোটা আন্দোলন নিয়ে মুখ মুখলেন জয়া আহসান

আপডেট টাইম : ০৬:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪