ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে শাহরুখ, কী হয়েছে তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ১২৯ বার

বলিউড বাদশাহ শাহরুখ খানের শরীর যেন ঠিক যাচ্ছে না। কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন তিনি। আর এবার অসুস্থতার জন্য পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৯ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখ দেখাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে আগেই তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু সেই চিকিৎসায় সুস্থতা না আসায় এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

যুক্তরাষ্ট্রে শাহরুখে ফের অপারেশন হতে পারে বলে জানা গেছে। তবে তার চোখে কী সমস্যা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। গত কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন শাহরুখ। অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রায় সব অনুষ্ঠানে সপরিবার হাজির ছিলেন বাদশা। সম্প্রতি ফারহা খানের মায়ের শেষকৃত্যেও দেখা গিয়েছে তাকে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তার চোখে ছিল রোদচশমা, সে দিন হোক বা রাত।

এর আগে গত মে মাসে আইপিএলের একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। এই সময় তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসা শেষে তাকে ছেড়েও দেয়া হয়। ফিরে এসে কিছুদিন বিরতি নিয়ে ফের কাজে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা।

২০২৩ সালে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিলেও ২০২৪ এ এখন পর্যন্ত কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের। অভিনেতাকে এর পর দেখা যাবে ‘কিং’ সিনেমায়। এই সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে শাহরুখ, কী হয়েছে তার

আপডেট টাইম : ১১:৩৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪