ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নতুন করে শুটিংয়ে ফিরছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • ১২১ বার

‘সিনেমাতে অভিনয়ের ইচ্ছে সবার মতো আমারও আছে। সম্প্রতি অনুদানের একটি সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু যেমন কাজ দিয়ে শুরু করতে চাই তেমনটা পাচ্ছি না। ভবিষ্যতে যদি পছন্দের মতো গল্প পাই, পছন্দের মতো চরিত্র পাই তাহলে সিনেমা নিয়ে ভাবব।’

চলচ্চিত্রে আপনাকে কবে দেখা যাবে? এমন প্রশ্নে কথাগুলো বলেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ৬ বছরের ক্যারিয়ারে এরইমধ্যে শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান তবে অন্যান্য অভিনেত্রীর মতো নিজেকে জুটি প্রথায় আটকে রাখেননি তিনি।

চোখ জুড়ানো যত নীলের সাজে কেয়া পায়েল

এরইমধ্যে জুটি বেঁধেছেন অপূর্ব, জোভান, ফারহান থেকে শুরু করে অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে। তবে নিয়মিত অভিনয় নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী অন্য তারকাদের মতোই দেশের চলমান পরিস্থিতির কারণে শুটিং করছেন না। হাতে থাকা ৩টি নাটকের শুটিং বাতিল করেছেন তিনি। তবে শঙ্কা কাটিয়ে শুটিংয়ে ফিরতে যাচ্ছেন তিনি।

আজ থেকে আবারও পুরোনো রূপে ফিরতে চান কেয়া। তিনি বলেন, ‘এই কয়েকদিন পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছি। অনেকদিন পর পরিবারকে প্রচুর সময় দেওয়া হলো। সংকটের কারণে বেশ কিছুদিন শুটিং ছিল না। তবে ঘরবন্দি জীবন আর কতদিন। তাই নতুন করে শুটিংয়ে ফিরছি। পরপর দুটি নাটকের শুটিং করব। আশা করছি নাটক দুটির শুটিং ভালোভাবে করতে পারব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নতুন করে শুটিংয়ে ফিরছি

আপডেট টাইম : ১০:৪১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪