ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শিক্ষার্থীদের হয়রানিতে উদ্বেগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ১১৪ বার

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে এখনো উত্তাপ ছড়াচ্ছে দেশে। সেই আন্দোলনে প্রাণ দিয়েছেন অনেকে। হয়রানির শিকার হচ্ছে অনেক শিক্ষার্থী। অনেকেই এ বিষয়ে নিন্দা জানাচ্ছেন, করছেন প্রতিবাদ। শিক্ষার্থীদের হয়রানি নিয়ে নিন্দা জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। অন্যদিকে, আর কোনো নাশকতা ও প্রাণনাশ দেখতে চান না বলে জানিয়েছেন অভিনেত্রী তারিন জাহান।

গতকাল ফেসবুকে সংগীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘বহু মানুষকে দেখেছি, যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনাল সফট টু আওয়ামী লীগ, সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভেতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই। কোথায় ছাত্র-কিশোর-শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনি! এই সব আজব শাক (পাবলিক রিলেশন্স) দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কী বলছে দেখেন।’

শিক্ষার্থীদের হয়রানি করা প্রসঙ্গে ফারুকী লেখেন, ‘এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে! রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে! এটা কি কোনো অধিকৃত ভূমি? নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো?’

প্রিন্স-মাহমুদ

এদিকে আহমেদ মোস্তফা কামালের একটি লেখা ফেসবুকে শেয়ার করে প্রিন্স মাহমুদ জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্যও একই রকম। সেখানে লেখা, ‘বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, নিহত শিক্ষার্থীদের চরিত্র হননের জন্য যথারীতি তাদেরকে শিবির ট্যাগ দিচ্ছেন কিছু মানুষ। তাঁরা এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন এবং এই সব খুনকে জাস্টিফাই করছেন। অপরের মতপ্রকাশের ব্যাপারে আমি সহনশীল। কিন্তু খুনকে যারা জাস্টিফাই করে, তাদের ব্যাপারে কীভাবে সহনশীল হওয়া যায়?..আপনাদের মতের সঙ্গে না মিললে যখন যাকে ট্যাগ দিতে ইচ্ছা করবে তাকেই রাজাকার বলবেন, তা তো হতে পারে না।…’

শেষে আহমেদ মোস্তফা কামালের এই লেখার সঙ্গে আরও কিছু কথা যোগ করে প্রিন্স মাহমুদ লেখেন, ‘যখন আমি দশম শ্রেণির ছাত্র তখন “রাজাকার আলবদর কিছুই রবে না রে” শিরোনামের একটি গান লিখেছিলাম। ১৯৮৪ সালে কবি লুৎফর রহমান রিটন ভাইকে দেখানোর পর তিনি অনেক প্রশংসা করেছিলেন। এর পাঁচ-ছয় বছর পর গানটি রেকর্ড হয়। তবে গানটি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। আমিও প্রমোশন করিনি। কিন্তু এখন মনে হয় গানটি নিয়ে কথা বলার সময় এসেছে।’

তারিন২৬ জুলাই ছিল অভিনেত্রী তারিন জাহানের জন্মদিন। কিন্তু দেশের এই পরিস্থিতিতে জন্মদিন পালনের মানসিকতা নেই বলে জানিয়েছেন তিনি। ফেসবুকে তারিন লেখেন, ‘জন্মদিন ঘটা করে পালন করি না অনেক বছর। বিশেষ করে দেশের এই পরিস্থিতিতে যেখানে একটি আন্দোলন পরিণত হলো ধ্বংসযজ্ঞে। এতগুলো প্রাণ চলে গেল, নির্মমতা, সহিংসতা, নৃশংসতার তাণ্ডব যা কল্পনার অতীত, দেশের সুনাম , রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ বিনষ্ট, অর্থনীতিকে ধ্বংস করার নীলনকশা যেভাবে সাজানো হলো, তারপর জন্মদিনের কথাও মনে থাকে না। সেই মনমানসিকতাও নেই। নিহত সকলের আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি শোক জানাবার ভাষা নেই। আর কোনো নাশকতা ও প্রাণনাশ দেখতে চাই না।’

তারিন আরও লেখেন, ‘প্রিয় ঢাকাকে যেমন বদলে যেতে দেখেছি, তেমনি পরিচিত মানুষদের স্বরূপও বদলাতে দেখেছি। মতাদর্শের মিল নাও হতে পারে, তাই বলে ব্যক্তিগত আক্রমণ করে স্ট্যাটাস দিয়ে নিজেদের মধ্যে শত্রু মনোভাব পোষণ শুধু পরিস্থিতিকে তিক্তই করে না, বরং দূরত্ব তৈরি করে। দিন শেষে  সবার আগে দেশ, দেশের মানুষের মঙ্গল, নিরাপত্তা, রাষ্ট্রের সুরক্ষা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শিক্ষার্থীদের হয়রানিতে উদ্বেগ

আপডেট টাইম : ১১:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪