ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজেকে বিশ্বস্ত প্রেমিক দাবি রণবীরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ১১০ বার

আলিয়া ভাট্টের সঙ্গে জমিয়ে সংসার করছেন, এক সন্তানের বাবা রণবীর কাপুর। কিন্তু এক সময় তার প্রেম ও সম্পর্ক ছিল বি-টাউনের অন্যতম চর্চিত বিষয়। দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম ভাঙার পরে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করলেন, মানুষ পুরো সত্যিটা এখনো জানেন না। শুধু তাকেই সবাই প্রতারক ভাবেছেন।

সম্পর্ক নিয়ে রণবীর এক সাক্ষাৎকারে বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে সবাই আমাকে ‘খেলোয়ার’ ভাবতেন, যিনি শুধুই অভিনেত্রীদের সঙ্গে প্রেম করে বেড়ান। তাহলে, একটা গল্প বলি। আমি তিন বছর নয়মাসের জন্য নিউ ইয়র্কে ছিলাম। ওই গোটা সময়ে আমি কারো সঙ্গে প্রেম করিনি। তার আগে স্কুলে আমার এক প্রেমিকা ছিল। কিন্তু নিউ ইয়র্কে চলে আসার পরে আমি ঠিক করি, আর প্রেম নয়। এবার কাজে মন দেব।

রণবীরের দাবি তিনি প্রেমিক হিসেবে খুবই বিশ্বস্ত ছিলেন। তার কথায়, হ্যাঁ, এটা ঠিক, আমি দু’জন সফল অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছি। কিন্তু সেটাই আমার পরিচয় হয়ে গিয়েছে। আমায় ঠগবাজ, প্রতারকের তকমা দেয়া হয়েছে। এখনো বলা হয়। কিন্তু এ সব নিয়ে আমি ভাবি না, কারণ সম্পূর্ণ সত্য মানুষ আজও জানে না। আমি অন্য কারো মতো এ সব নিয়ে কথাও বলিনি, কারণ এগুলো খুবই ব্যক্তিগত বিষয়। কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো বলে কেউ যদি আনন্দ পান, তা হলে আমার কিছু বলার নেই।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রেম শুরু দীপিকা ও রণবীরের। সেই সম্পর্ক টেকেনি। দীপিকা দাবি করেছিলেন, রণবীর সম্পর্কে প্রতারণা করেছেন। তারপরেই ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। শেষে দীর্ঘদিনের সেই সম্পর্কও পরিণতি পায়নি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নিজেকে বিশ্বস্ত প্রেমিক দাবি রণবীরের

আপডেট টাইম : ১১:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪