ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যে কারণে নজরুলের কবিতা পোস্ট করলেন মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ১৪১ বার
দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে এখন জনপ্রিয় হয়ে উঠছেন পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গেও। শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ সুপরিচিতি। তবে দেশের এই সময়ে খানিকটা খারাপ সময় পার করছেন এই অভিনেত্রী।

 কারণ দেশের শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন ও পরবর্তী কারফিউ জারির এই সময়টাতে অন্য সবার মতো মিথিলাও বেদনাহত। এ কারণে তার ফেসবুক প্রফাইলে ছবির পরিবর্ততে কালো করে রাখা হয়েছে।জানা গেছে, ঢাকায় অবস্থান করছেন এই অভিনেত্রী। পরিবার ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে তা শেয়ার করে লেখেন, স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আব্বু সকাল সকাল আমার মেয়েকে বাংলা পড়াতে বসল। বাংলা পাঠ্য বই ‘আমার বই’-এর প্রথম কবিতাটাই হলো কাজী নজরুল ইসলাম এর ‘সংকল্প’ কবিতা। সেই ছোটবেলা থেকেই কবিতাটা আমার মুখস্থ।
তাই আমিও যোগ দিলাম কবিতাপাঠে।এরপর কবিতার অংশ তুলে ধরে তিনি লিখলেন,

থাকবো নাকো বদ্ধ ঘরে

দেখবো এবার জগৎ টারে

কেমন করে ঘুরছে মানুষ

যুগান্তরের ঘূর্ণিপাকে

দেশ হতে দেশ দেশান্তরে

ছুটছে তারা কেমন করে।

কিসের নেশায় কেমন করে

মরছে যে বীর লাখে লাখে

কিসের আশায় করছে তারা

বরণ মরণ যন্ত্রণাকে।

এরপর থামলাম। আবার এই চার লাইন পড়লাম।

কিসের নেশায় কেমন করে

মরছে যে বীর লাখে লাখে

কিসের আশায় করছে তারা

বরণ মরণ যন্ত্রণাকে।

সব শেষে তিনি লিখলেন, চোখ ভিজে এলো। মাথা নত হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যে কারণে নজরুলের কবিতা পোস্ট করলেন মিথিলা

আপডেট টাইম : ০৮:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪