ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • ১৩৯ বার

ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় আজ (২৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আর্টসেল ব্যান্ডের ভোকালিস্ট কাজী ফয়সাল আহমেদ।

তিনি যুগান্তরকে বলেন, যতদুর জানতে পেরেছি সাফিন ভাই (সাফিন আহমেদ) একটি কনসার্টের জন্য যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় যান। সেখানে কনসার্ট শুরুর আগে অসুস্থ্য হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

সাফিনের ভাই হামিন আহমেদ বলেন, ‘২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শোটা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাকে আর ফেরানো গেল না।’

হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এর পর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের লাশ দেশে ফেরানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই

আপডেট টাইম : ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪