ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এক ঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ১২০ বার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’। প্রতিবছর এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙালির সমাবেশ ঘটে থাকে। প্রতিবারই এতে অংশ নেন বাংলাদেশের এক ঝাঁক তারকা শিল্পী। এবারের আয়োজনটি হতে যাচ্ছে আগামী ২০ ও ২১ জুলাই।

দুই দিনব্যাপী এই আয়োজনে দেওয়া হবে ‘আনন্দমেলা’ অ্যাওয়ার্ড। দুই দিনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেস সদস্য জোডি চো এবং মেয়র  ভারগেস মাইকেলবাংলাদেশ থেকে যে এক ঝাঁক তারকা শিল্পী অংশ নিচ্ছেন তারা হলেন কণ্ঠশিল্পী মিলা, প্রতিক হাসান, তমা মির্জা, রায়হান রাফি, জায়েদ খান, কণ্ঠশিল্পী পুলক অধিকারী, লায়লা, আরশিনা প্রিয়া, মন্দিরা চক্রবর্তী, ডিজে রাহাত, লামিয়া লাম, মডেল নিবির আদনান, আনিলা তানজুম, নৃত্যশিল্পী আলিফসহ অনেকেই। দুই দিনব্যাপী এই আয়োজনে নেচে-গেয়ে প্রবাসীদের সঙ্গে আনন্দ-উল্লাসে মাতবেন তারা।

আয়োজনটি উপস্থাপনা করবেন নীল হুরে জাহান।
আনন্দমেলা আয়োজন কমিটির পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী এই শিল্পীদের যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন । ইতোমধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলেও জানিছেন তিনি।
মুহাম্মদ আলী বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের অতি পরিচিত আয়োজন হচ্ছে এই আনন্দমেলা।
একেবারে নন-প্রফিটেবল অনুষ্ঠান এটি।  প্রতিবছর অ্যাঞ্জেলেসের বাঙালিরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ থেকে আগত শিল্পীদের উপস্থিতি নতুন মাত্রা পাবে বলেই আমি মনে করছি।
ইতোমধ্যে অনেকে শিল্পী যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন। কয়েকজন আসছেন। আশা করি, এবারের আয়োজনটিও উৎসবমুখর হবে।’
আনন্দমেলার চেয়ারম্যান হিসেবে আছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং প্রেসিডেন্ট শরীফ হাসিবুল। মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আর্থিক লাভের জন্য এটা করা হয় না। মূলত বাংলাদেশিদের নিরেট আনন্দ দিতেই এই আয়োজন করা হয়। যাতে হাজার বাংলাদেশি উপস্থিত হয়ে দুটি দিন নিজের মতো করে উপভোগ করেন। তাদের মধ্যে আত্মিক বন্ধনটা আরো সুদৃঢ় হয়।’ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এক ঝাঁক তারকা নিয়ে লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দমেলা’

আপডেট টাইম : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪