ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ছাত্ররা যৌক্তিকভাবে মেধার মূল্যায়ন চায়: তাসরিফ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ১৫৮ বার

কোটা সংস্কার আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তল দেশ। ‘বাংলা ব্লকেড’ নামে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারাদেশে। চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে কথা বলেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান, অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ আরও অনেকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তরুণ জনপ্রিয় গায়ক তাসরিফ খান।

‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান ভোকাল তাসরিফ খান।

রোববার (১৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাসরিফ লিখেছেন, ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়। এই নূন্যতম চাওয়াটুকু যদি না দেওয়া হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না।

ভক্ত-অনুরাগীরা তাসরিফের এই স্ট্যাটাসে নানা ধরনের মন্তব্য করেছেন। মনিরুল ইসলাম নামের একজন লিখেছেন, ধন্যবাদ, সাধারণ ছাত্রদের পক্ষে সুন্দর কথা বলার জন্য। এখন তো সত্য কথা বলার ও সৎ সাহস তথাকথিত ইনফ্লুয়েন্সারদের নেই।

রিয়াজ উদ্দীন খান লিখেছেন, অসাধারণ কথা বলেছেন ভাই।

জিহাদ হাসান পাপেল লিখেছেন, ভাই আপনি সঠিক কথা বলছেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আর সবসময় সঠিক পথে থেকে মানুষের উপকার করার জন্য কবুল করুক।

মিনু আক্তার মিম নামের আরেক ভক্ত লিখেছেন, একদম রাইট কথা ভাই।

এর আগে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে দেখা গেছে তাসরিফ খানকে। বিশেষ করে ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তিনি। যা মুহূর্তেই ভাইরাল হয়। তার সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন এই শিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ছাত্ররা যৌক্তিকভাবে মেধার মূল্যায়ন চায়: তাসরিফ খান

আপডেট টাইম : ১১:৫৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪