ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জন সিনার জীবন বদলে দিয়েছেন শাহরুখ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ১২৮ বার

নানান আয়জনের পর অবশেষে শুরু হয়েছে ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। আয়োজন ঘিরে শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা থেকেই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসে তারকাদের চাঁদের হাঁট। এদিন রাতেই চার হাত এক হয়েছে অনন্ত-রাধিকার।

জমকালো এ বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বলিউড থেকে হলিউড, ভারতীয় ক্রিকেট দলের তারকা থেকে শুরু করে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন বিয়েতে। আর এই মহা আয়োজনে দেখা মিলেছে রেসলিংয়ের সাবেক চ্যাম্পিয়ন ও হলিউড অভিনেতা জন সিনার। একেবারে দেশি লুকেই চমকে দিয়েছেন তিনি।

বিয়ের অনুষ্ঠানে জন সিনার দেখা হয়েছে দেশ-বিদেশের একঝাঁক অতিথিদের পাশাপাশি এমন একজন মানুষের সঙ্গে, যে তার জীবন বদলে দিয়েছিল একটা সময়। তিনি সবসময়ের জন্য সেই ব্যক্তির কাছে কৃতজ্ঞ থাকবেন বলেও জানান জন সিনা।

সামাজিক মাধ্যমে সেই ব্যক্তির ছবি শেয়ার করে জন সিনা জানালেন নিজের অনুভূতি। কিন্তু কে সেই ব্যক্তি? তিনি আর কেউ নন, বলিউড বাদশা শাহরুখ খান!

বিয়ে থেকে দেশে ফেরার পর জন সিনা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি অনন্ত আম্বানি এবং রাধিকার বিয়েতে যোগ দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেই পোস্টে শাহরুখের কথা উল্লেখ করে জন সিনা লিখেছেন, তার জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছেন শাহরুখ খান।

জন সিনা এক্সে (টুইটার) রাধিকা এবং অনন্তের বিয়ে থেকে শাহরুখের সঙ্গে তার ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, এটি একটি অনন্য এবং আশ্চর্যজনক মুহূর্ত। ২৪ ঘণ্টা অসাধারণ কেটেছে। এই সময়টাকে এখনও বিশ্বাস করতে পারছি না। আমি আম্বানি পরিবারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আথিতেয়তায় আমি মুগ্ধ।
অনেক অবিস্মরণীয় মুহূর্ত দিয়ে ভরা একটি অভিজ্ঞতা। যা আমাকে অগণিত নতুন বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। এর মধ্যে শাহরুখ খানও রয়েছেন। তাকে ব্যক্তিগতভাবে বলতে পেরেছি যে তিনি আমার জীবনে কতটা পজিটিভ প্রভাব রেখেছেন।

জন সিনার এই পোস্ট দেখে বেশ উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরাও। রীতিমতো জন সিনার ভক্ত হয়ে উঠেছেন অনেকে এবং প্রশংসাও করেছেন।

প্রসঙ্গত, জন সিনাকে সামনে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা যাবে ‘হেডস অফ স্টেট’ চলচ্চিত্র। সিনেমাটির শ্যুটিং চলছে। ইতোমধ্যেই রেসলিং ছেড়ে হলিউডে নিজের অবস্থান শক্ত করছেন এই অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জন সিনার জীবন বদলে দিয়েছেন শাহরুখ খান

আপডেট টাইম : ১১:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪