ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সালমান-ঐশ্বরিয়ার যে ছবি ব্যাপক আলোড়ন ফেলেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ২৫৭ বার
ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে সম্পন্ন হয়েছে শুক্রবার (১২ জুলাই)। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তকমা পাওয়া এই মহা আয়োজনে হাজির ছিল গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব। বলিউড থেকে হলিউড, সব মহাতারকারা হাজির হয়েছিলেন বিয়েতে।

আর এই মহা আয়োজনে দেখা মিলেছে বলিউড মেগাস্টার সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী এশ্বরিয়া রাই বচ্চনেরও।তবে বিয়েবাড়ির একটি ছবি ইন্টারনেটে বেশ তুলকালাম সৃষ্টি করেছে। যে ছবিতে দেখা যাচ্ছে, সালমান খানের হাত ধরে পোজ দিচ্ছেন এশ্বরিয়া রাই বচ্চন। ছবিটি রীতিমতো আলোড়ন ফেলেছে উভয়ের ভক্তদের মাঝে।

বিগত কয়েক বছর ধরে সালমানের সঙ্গে কথা পর্যন্ত বলতে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। আর সে কিনা প্রকাশ্যে সালমান খানের হাত ধরে আছেনতবে প্রথমে বিভ্রান্তি সৃষ্টি করলেও পরে জানা যায় ছবিটি আসলে ভূয়া। ছবিটি সম্পূর্ণ ‘এআই জেনারেটেড’ বলে জানা গেছে। এক ভক্ত ছবিটি তৈরি করেছেন।

আসল ছবিটিতে শুধু সালমান ও তার বোন অর্পিতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন। সেটিই এডিট করে ঐশ্বরিয়াকে পাশে বসিয়ে দিয়েছেন সেই ভক্ত। ব্যস, ভাইরাল হয়ে যায় সেই ছবি।নব্বইয়ের দশকের শেষের দিকে শুরু হয়েছিল সালমান খান এবং ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের গল্প। যা অবশেষে তিক্ত বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়।

তাদের অতীতের সম্পর্কটি আজও বহুল আলোচিত। এখনও ঐশ্বরিয়া-সালমানের নাম একসঙ্গে নিতেই পছন্দ করেন বহু অনুরাগী। যার ফলে দুজনের এডিট করা ছবিই রীতিমতো ঝড় তুলেছে ইন্টারনেটে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সালমান-ঐশ্বরিয়ার যে ছবি ব্যাপক আলোড়ন ফেলেছে

আপডেট টাইম : ০৮:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪