ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শাকিবের সঙ্গে তুফানে দেখা যায়নি তমাকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ১৩৭ বার

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। ইতোমধ্যে তার নির্মিত প্রতিটি চলচ্চিত্রে হিটের তকমা লেগেছে। তার পরিচালনায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তুফান’। ১৫ দেশে মুক্তি পেয়েছে ‘তুফান’।  এবার এ ছবিকে কেন্দ্র করে আলোচনা চলছে তমা মির্জাকে নিয়ে। তবে সিনেমাটিতে অভিনয় করেননি এই নায়িকা। রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তমা। তুফানেও অভিনয় করার কথা ছিল তার। তবে পরবর্তীতে তিনি আর কাজ করেননি সিনেমাটিতে।

তমা বলেন, ‘তুফান’ টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম আমি। আমাকে সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি। সিনেমাটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে।

এই অভিনেত্রী আরও বলেন, নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখনই কিছু বলতে পারছি না। কিছুদিনের মধ্যে পরবর্তী কাজের ঘোষণা দেব।

রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ সিনেমায় (ওয়েব ফিল্ম)। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়। গতবছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শাকিবের সঙ্গে তুফানে দেখা যায়নি তমাকে

আপডেট টাইম : ১০:১৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪