ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ: ২ আসামির জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ১৫৯ বার

হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমানের নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার উচ্চ আদালতের দুই কর্মচারীকে জামিন দিয়েছেন আদালত। তারা হলেন—এমএলএসএস আব্দুর রশিদ ও মো. হাফিজ।

শুক্রবার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত তাদের জামিনের আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে শাহবাগ থানা পুলিশ। আসামিদের পক্ষে মো. আল আমিন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাদের জামিনের আদেশ দেন।

গত বুধবার রাতে রাজধানী থেকে আব্দুর রশিদ ও মো. হাফিজকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। রাতেই বিচারপতি আতোয়ার রহমানের নির্দেশে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বিচারপতি আতোয়ার রহমান ও আলী রেজার বেঞ্চের এমএলএসএস রশিদ ও রেজিস্ট্রার জেনারেলের অফিসের এমএলএসএস হাফিজ একটি মামলার বিবাদীর কাছ থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ: ২ আসামির জামিন

আপডেট টাইম : ১১:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪