ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সেপ্টেম্বরে আসছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ১২০ বার

ধারবাহিক সফল সিনেমা উপহার দিয়ে আসছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। গত তিন ঈদে ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ সিনেমা দিয়ে রীতিমত বাজিমাত করেছেন এই অভিনেতা। ‘তুফান’- এর রেশ কাটতে না কাটতেই শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর মুক্তির ঘোষণা এসেছে।

ছবিটির পরিচালক অনন্য মামুন এক ফেসবুক পোস্টে জানালেন, সেপ্টেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর প্রচারেও নামবেন বলে জানালেন পরিচালক।

সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার সময় নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন ঈদে নয়, ‘দরদ’ মুক্তি পাবে বছরের অন্য কোনো সময়। সেই কথামতো আগামী সেপ্টেম্বরে দরদ মুক্তির ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

গত বছরের নভেম্বরে শুটিংয়ের সময় জানানো হয়েছিল বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় মুক্তির তারিখ। অবশেষে গতকাল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ থেকে দরদ মুক্তির ঘোষণা দেওয়া হয়। সেপ্টেম্বরে মুক্তির কথা জানালেও তারিখ উল্লেখ করা হয়নি। ১৫ জুলাই থেকে শুরু হবে দরদের আনুষ্ঠানিক প্রচার।

দরদ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম—মোট পাঁচ ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি ভাষায় সিনেমার নাম দেওয়া হয়েছে ‘দার্দ’।

নির্মাতা অনন্য মামুন জানান, শুধু বাংলাদেশ ও ভারত নয়, বিশ্বব্যাপী একই দিনে পাঁচটি ভাষায় মুক্তি দেওয়া হবে দরদ। শিগগির শাকিব খানের ভক্তদের নিয়ে একটি অনুষ্ঠান করে জানানো হবে মুক্তির তারিখ। অনন্য মামুন বলেন, ‘দরদ নিয়ে আমাদের পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যবসা করার। সেপ্টেম্বরে একই দিনে সারা বিশ্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের পাশাপাশি মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি।’

দরদ সিনেমায় শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান। আরও অভিনয় করেছেন বাংলাদেশ ও ভারতের অভিনয়শিল্পীরা। আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ। পরিচালনার পাশাপাশি দরদের চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সেপ্টেম্বরে আসছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ

আপডেট টাইম : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪