ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৯ বছর বয়সে কেমন ছিল অপি করিমের অভিনয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ১৩৫ বার

শোবিজের গুণী অভিনেত্রী অপি করিম। যার হাসিতে মুক্ত ঝরে। ব্যক্তিগত জীবন থেকে অভিনয় ক্যারিয়ার সবই বেশ পরিপাটি অভিনেত্রীর। একারণেই অপি করিমের ভক্তের সংখ্যাও কম নয়। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে সখ্যতা তার।

তবে কেমন ছিল অপি করিমের ছোটবেলার অভিনয়? ওই সময়ে যারা তার অভিনয় দেখেছেন তাদের কাছে বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই আছেন যারা ভীষণ ভক্ত অপি করিমের। তাই খুব স্বাভাবিকভাবেই প্রিয় অভিনেত্রীর ছোটবেলায় কেমন অভিনয় করতেন তা জানতে বেশ আগ্রহ রয়েছে তাদের।

অপি করিম যে ছোটবেলা থেকেই দারুণ অভিনয় করেন সেটা স্পষ্ট হলো কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও সুত্রে। জানা গেছে, ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি অপি করিম অভিনীত ‘আপনজন’ নাটকের।

যেখানে দেখা যায়, দুই শিশু শিল্পীর মুগ্ধকর অভিনয়। বড় বোনের কাছে ছোট ভাইয়ের আবদার, ‘ইয়েন আপু, সেই শাঁখচুন্নির বিয়ের গল্পটা বলো না!’ বোন তখন পুতুলকে ঘুম পাড়াচ্ছিল। ভাইয়ের কথা শুনে বোন উঠে বসে।

বোন বলে, ‘গল্প শোনার জন্য শুধু ইয়েন আপু! অন্য সময় তো কিছুই বলো না।’ ভাই নানাভাবে বোনের মন গলানোর চেষ্টা করে, ‘তুমি আমার বোন না! আর কোনো দিন ঝগড়া করব না।’অনেক অনুরোধ করার পর বোন গল্প বলা শুরু করে।

‘আপনজন’ নাটকের দৃশ্য অপি করিম ও তার ভাই

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি শেয়ার করে নিজেদের ভালো লাগার কথা জানাচ্ছেন অনেকেই।

এ প্রসঙ্গে অপি করিম বলেন, ১৯৮৮ সালে বিটিভিতে প্রচারিত হয়েছিল ধারাবাহিক নাটকটি। বেগম মমতাজ হোসেনের রচনায় নাটকটির প্রযোজনায় ছিলেন আহসান হাবীব। পুরোনো এ নাটকের যে অংশটুকু নতুনভাবে আলোচিত হয়েছে, সেই পর্বের নাম ‘ইন্টারভিউ’। পত্রিকায় লেখার জন্য এক বাদামবিক্রেতার সাক্ষাৎকার নিতে চায় শিশুরা। মূলত সেটাকে কেন্দ্র করে নানান ঘটনায় এগিয়ে যায় নাটকের এই পর্বে।

অভিনেত্রী আরও জানান, এ নাটকে অভিনয়ের সময় তার বয়স ছিল ৯ বছর। পর্দায় যাকে তার ভাই হিসেবে দেখা গেছে, সে আসলেই অপি কারমের আপন ভাই।

তবে বয়স যাই হোক, এত ছোট বয়সেও অপি করিমের স্বতঃস্ফূর্ত অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করছেন। রীতিমতো নানান মন্তব্যে অভিনেত্রীকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ছোটবেলা থেকে অভিনয় করলেও ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পরিচিতি পান অপি করিম। তারপর অসংখ্যা নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৯ বছর বয়সে কেমন ছিল অপি করিমের অভিনয়

আপডেট টাইম : ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪