ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভাইরাল ছবি: প্রভাসের জ্যাকেটের দাম কত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ১১১ বার

নাগ অশ্বিন পরিচালিত তেলেগু সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তার সহশিল্পী হিসেবে রয়েছেন— অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। গত ২৭ জুন বিশ্বের ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি।

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা মুক্তির আগে একটি স্থিরচিত্র ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছেন প্রভাস ও দিশা পাটানি। প্রভাসের গায়ে লাল রুঙের শার্টের সঙ্গে কালো রঙের জ্যাকেট। আর দিশা ধূসর রঙের কম্বল জড়িয়ে রয়েছেন। ছবিটি প্রভাস-দিশার প্রেমের গুঞ্জনের আগুনে হাওয়া হিসেবে কাজ করেছে।

ফিল্মফেয়ার ডটকমের তথ্য অনুসারে, অন্তর্জাল ভাইরাল হওয়া ছবিটি ‘কল্কি’ সিনেমার শুটিংয়ের সময়ে তোলা। ইতালিতে গানের শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি হন প্রভাস-দিশা।

প্রভাস-দিশার ছবিটি দেখে তার ভক্ত-অনুরাগীরা মুগ্ধতা প্রকাশ করছেন। পাশাপাশি প্রভাসের কালো রঙের জ্যাকেট নিয়ে চলছে আলোচনা। কারণ জ্যাকেটটির অর্থনৈতিক মূল্য বেশ!

ভারতের ‘সেলিব্রিটি আউটফিট ডিকোড’ ইনস্টাগ্রাম পোস্ট জানিয়েছে, জ্যাকেটটি তৈরি করেছে যুক্তরাজ্যের বিলাসবহুল ব্র্যান্ড বারবেরি। জ্যাকেটির মূল্য ৭৬ হাজার ১৪৬ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬ হাজার টাকার বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভাইরাল ছবি: প্রভাসের জ্যাকেটের দাম কত

আপডেট টাইম : ১০:৪৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪