ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মামুন মিয়াকে জবাব দিলেন ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ১১৩ বার

ঢালিউড অভিনেত্রী আশনা হাবিব ভাবনা মূলত ছোটপর্দার অভিনেত্রী। পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় শুরু করেছেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান ভাবনা।

এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি। এ ছাড়া এর মধ্যেই কাজ শেষ করেছেন ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমার কাজ। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমাও রয়েছে।

সামাজিকমাধ্যমে ভাবনা সবসময় সরব থাকেন। তার উপস্থিতি মানেই বিতর্ক। বিভিন্ন সময় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হন তিনি। মাঝে মধ্যে এর জবাবও দেন ভাবনা। সম্প্রতি তার পোস্টের ছবি নিয়ে অশ্লীল মন্তব্য করেন একজন নেটিজেন। তার কড়া জবাব দিলেন এ অভিনেত্রী।

‘মামুন মিয়া’ নামে একটি আইডি থেকে মন্তব্য করা হয়— ‘আরও একটু নিচু হয়ে বসলে ভালো লাগত’। এরপরই ভাবনার সেই মন্তব্যে দৃষ্টি পড়লে, তার স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজে মামুন মিয়াকে ট্যাগ করে একটি পোস্ট দেন তিনি। এরপর ক্যাপশনে ভাবনা লেখেন— এসব মানুষের অনেক লাইম লাইট দরকার। ‘মামুন মিয়া’ সে তার ফেসবুকে লিখে রেখেছে ‘ডিজিটাল ক্রিয়েটর’। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু— সবার দেখা দরকার সে কেমন কমেন্ট করেন।

সেই পোস্টে মন্তব্যের ঘরে শুরু হয় চারদিকে আলোচনা-সমালোচনা আর নিন্দার ঝড়। যদিও অশ্লীল ইঙ্গিত করা মামুন মিয়া আর কোনো মন্তব্য করেননি।

সামাজিকমাধ্যমে এর আগেও বিভিন্ন সময় ভাবনা কটাক্ষের শিকার হয়েছেন। স্লিভলেস ব্লাউজ পরে বইমেলায় গিয়ে নেটিজেনদের বিতর্কের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। নেটিজেনদের এসব মন্তব্যের জবাব দিতে ভুল করেননি ভাবনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মামুন মিয়াকে জবাব দিলেন ভাবনা

আপডেট টাইম : ১০:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪