ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ১৫৫ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডুপ্লেক্স বাড়ি জব্দ করে সরকারের জিম্মায় নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি জব্দ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুর আলম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল, দুদক নারায়ণগঞ্জের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দুদক কর্মকর্তারা।

দুদক নারায়ণগঞ্জের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২২ সালে ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করা হয়। বেনজীর আহমেদ দেশে থাকাকালীন মাঝেমধ্যে এখানে আসতেন ও রাত্রিযাপন করতেন।

এর আগে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেন আদালত। সেই তালিকায় এই বাড়িটি রয়েছে। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

আপডেট টাইম : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪