ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

‘তুফান’র জন্য নায়িকার পূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ২২৫ বার

গতকাল শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে ‌শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা ‘তুফান’। দেশটির পশ্চিমবঙ্গে ৪৭টি প্রেক্ষাগৃহে চলছে এটি। এর আগে, গেল বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির বিশেষ শো’র আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ‘তুফান’র শিল্পী ও কলাকুশলীরা।

মুক্তির একদিন পরই ‘তুফান’র জন্য পূজা করলেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ শনিবার সকালে কালীঘাটে সিনেমার সাফল্য কামনা করে পূজা করেন তিনি। এসময় নায়িকার পরনে ছিল গোলাপি রঙের চুড়িদার। সঙ্গে মিলিয়ে পরেছিলেন কানের দুলও।

শুধু কালীঘাটেই নয়, আশপাশের অন্য মন্দিরেও পূজা দেন মিমি। সেখান গিয়েও অঞ্জলি দেওয়ার পাশাপাশি আরতি করেন।

জানা গেছে, ‘তুফান’ যাতে নায়িকার নিজের দেশেও ব্লকবাস্টার হিট করে, সে কামনা নিয়েই কালীঘাটের মন্দিরে ভক্তিভরে পূজা দিয়েছেন মিমি। আরতি করার পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালতেও দেখা যায় এই নায়িকাকে।

এদিকে, গেল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন শেষে কলকাতার সাউথ সিটি মলে ‘তুফান’র বিশেষ শো অনুষ্ঠিত হয়। যেখানে হাজির হয়েছিলেন মধুমিতা সরকার, ইধিকা পাল, কৌশানী, বনি সেনগুপ্ত, অনিন্দ্য চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভসহ পশ্চিম বাংলার একঝাঁক তারকাশিল্পী।

উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফী পরিচালনায় এটি প্রযোজনা করেছে আলফা-আই, ইন্টারন্যাশনাল পরিবেশক হিসেবে আছে টালিউডের নামি প্রযোজনা-পরিবেশনা সংস্থা এসভিএফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

‘তুফান’র জন্য নায়িকার পূজা

আপডেট টাইম : ০৮:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪