ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অপু-বুবলীর বিষয়ে প্রশ্ন করায় যা বললেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ২০৩ বার

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। দেশ পেরিয়ে বিদেশর মাটিতেও চলছে সিনেমাটি। আর মুক্তির পর থেকে আলোচনায় থাকা সেই সিনেমা এবার মুক্তি পেল ভারতে।

শুক্রবার (৫ জুলাই) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এ উপলক্ষে আগের দিন বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে কলকাতার সাউথ সিটি মলে অনুষ্ঠিত হয় সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। আর এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টালিউড তারকা মিমি চক্রবর্তী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘তুফান’ সিনেমার সাফল্য নিয়ে শাকিব খান বলেন, বাংলাদেশে ইতোমধ্যে ঝড় তুলেছে সিনেমাটি। আমি চাই ‘তুফান’ এখানেও ব্যাপক ব্যবসা করুক। কারণ আমি এপার বাংলার ইন্ডাস্ট্রির উন্নতি চাই।

এ নায়ক বলেন, এই ইন্ডাস্ট্রিতেও ব্যবসা হোক। এটাও কিন্তু অনেক বড় একটি ইন্ডাস্ট্রি। এটা ইত্তম কুমারের ইন্ডাস্ট্রি। এছাড়া সবাইকে বাংলা সিনেমার উন্নতির জন্য সিনেমা দেখার অনুরোধ জানান শাকিব খান।

এদিকে সম্প্রতি এ তারকার দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর বাকযুদ্ধ নিয়ে চলছে ব্যাপক চর্চা। ফলে স্বাভাবিকভাবেই কলকাতার ওই সংবাদ সম্মেলনে উঠে আসে বিষয়টি। তার কাছে প্রশ্ন রাখা হয়, আপনাকে ঘিরে অপু-বুবলীর মধ্যে যে বিতর্ক চলছে―এ ব্যাপারে কী বলবেন?

ঢালিউড তারকা এ প্রশ্ন শোনা মাত্রই চলে যান অন্য প্রশ্নে। কৌশলে অন্য প্রশ্নে গিয়ে তার জবাব দেন। অর্থাৎ, প্রশ্নটি এড়িয়ে গেছেন এ নায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অপু-বুবলীর বিষয়ে প্রশ্ন করায় যা বললেন শাকিব খান

আপডেট টাইম : ১০:১৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪