ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পরীমণির প্রজাপতির সংসার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ১০৪ বার

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর কাজে ফিরেছেন পরীমণি। সিঙ্গেল মাদার হিসেবে পুত্র পুণ্যকে (পদ্ম) বড় করছেন। কয়েক মাস আগে কন্যা সন্তান দত্তক নেন পরীমণি।

পরীমণি তার কন্যার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। শুক্রবার (৫ জুলাই) প্রিয়মের বয়স দুই মাস পূর্ণ হলো। ঘরোয়াভাবে বেশ আয়োজন করে কেক কেটে কন্যার জন্মদিন পালন করেছেন পরীমণি। তার কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

একটি ছবিতে দেখা যায়, পরীমণির পরনে শাড়ি। টেবিলের সামনে ছোট্ট কন্যাকে কোলে নিয়ে বসে আছেন তিনি। আর পুত্র পূণ্য পরীমণিকে কেক খাইয়ে দিচ্ছেন। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘এটা এক প্রজাপতির সংসার। আজ আমার মেয়ের দুই মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন আমার রাজকন্যা সাফিরা সুলতানা প্রিয়ম।’

ছবিগুলো পোস্ট করার ২ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে লক্ষাধিক। মন্তব্য করেছেন ৭ হাজারের বেশি। ছবিগুলো দেখে পরীমণির ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রিয়া দত্ত লিখেছেন, ‘প্রজাপতিদের জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।’ নাসির ইবনে ওহাব লিখেছেন, ‘মা-ছেলে, এখন আবার আসলো নতুন সদস্য, তোমাদের দেখলেই মনটা ভালো হয়ে যায়।’

পরীমণি ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে। এ ছাড়াও ওপার বাংলার একটি সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পরীমণির প্রজাপতির সংসার

আপডেট টাইম : ০৪:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪