ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দিঘীর নয়, বিয়ে প্রিয়ন্তীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ১৩৯ বার

সম্প্রতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির বিয়ের গুঞ্জন উঠেছিল। তার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরেই এমন কথা ছড়িয়ে পড়ে শোবিজ অঙ্গনে।

অভিনেত্রীর দেওয়া পোস্টে দেখা যায়, দীঘির অনামিকায় একটি আংটি। মেহেদী রাঙানো হাত। আর হাতের নিচে বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় রীতিমতো তোলপাড় চলে। যদিও নানা নাটকীয়তার পর ওটিটি প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজে একটি পোস্টকে ঘিরে সবকিছুই পরিষ্কার হয়ে যায়।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘কী আসছে? কবে আসছে? যা-ই আসুক, যখনই আসুক! আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’

সঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের সাজে দীঘিকে। একটি নিমন্ত্রণপত্রও। লেখা, ‘জনাব/জনাবা, অসংখ্য ক্যাজুয়াল, অনলাইন, নন এক্সক্লুসিভ ডেটিং, সিচুয়েশনশিপ, বেঞ্চিং ইত্যাদির পর অবশেষে আমাদের প্রিয় কন্যা প্রিয়ন্তী বিবাহের জন্যে রাজি হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি আর আপনার সপরিবার/সবান্ধব ডিজিটাল উপস্থিতি আমাদের কাম্য।’

আর এই ভিডিওতেই পরিষ্কার, সত্যি সত্যি এখনো বিয়ের পিঁড়িতে বসেননি দীঘি। এটি কোনো ওয়েব ফিল্মের বিজ্ঞাপন।

কয়েকদিন দিঘীর বিয়ের কার্ড নিয়ে রহস্য থাকলেও বৃহস্পতিবার রাতে বিষয়টি জানিয়ে নিজের ফেসবুকে দিঘী লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা!’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দিঘীর নয়, বিয়ে প্রিয়ন্তীর

আপডেট টাইম : ০৪:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪