ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মনের মতো গল্প, চরিত্র পাচ্ছিলাম না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১২১ বার

এক সময় ছোটপর্দায় দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ইদানীং মাধ্যমটিতে খুব বেশি দেখা যায় না তাকে। গত ঈদেও মাত্র একটি নাটকে দেখা মিলেছে তার। যদিও মাঝে মাঝে ওয়েব সিরিজ দিয়ে মুগ্ধ করছেন ভক্তদের। কিন্তু সেই তালিকাটাও যে খুব বেশি লম্বা এমন নয়। সেই জায়গা থেকে মেহজাবীন-ভক্তদের আক্ষেপও রয়েছে বেশ।

হঠাৎ কেন এমন বিরতি?—এমন কথায় মেহজাবীন বলেন, ‘হ্যাঁ, ইদানীং কাজ খুব কমই করা হচ্ছে। কিন্তু তার মানেই এই না যে, অভিনয়কে বিদায় বলছি। একটা সময় শুধু অভিনয় নিয়েই ভাবতাম। কিন্তু এখন যে কাজগুলোই করি সেগুলোর একদম প্রি-প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন পর্যন্ত নিজে যুক্ত থাকার চেষ্টা করি। গল্প লেখা, পাণ্ডুলিপি তৈরি, কস্টিউম, আর্ট ডিজাইন, এডিটিং সবকিছুর মধ্যে নিজের উপস্থিতি রাখার চেষ্টা করছি। এতে করে দুটো জিনিস হয়। একজন শিল্পী যখন এই বিষয়গুলোতে অংশ নেন তখন টিমের অন্যরাও বেশি অনুপ্রাণিত হয় এবং শতভাগ এফোর্ট দেয়। আরেকটা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমার নিজের অনেক কিছু শেখা হয়। যে কারণে একটু কম কাজ করা হচ্ছে। যে কাজটি করব সেই কাজটি শতভাগ দিয়েই করবা এই মানসিকতা নিয়ে এগুচ্ছি।’ এদিকে গত ঈদে মেহজাবীনের একটি নাটক প্রচারিত হলেও বেশ সাড়া ফেলেছে।

নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, অনেকদিন মনের মতো গল্প, চরিত্র পাচ্ছিলাম না। মনে হচ্ছিল একজন শিল্পী হিসেবে এমন কাজই করা উচিত যেগুলো দর্শকের ওপর প্রভাব ফেলবে। এরপরই তিথিডোর কাজটি নিয়ে কথা হয়। ঈদে দর্শকরা রোমান্টিক, কমেডি ঘরানার কাজ দেখতেই পছন্দ করেন, সেই জায়গা থেকে যদি এই কাজটি করতে পারি তাহলে একটু ভিন্ন কিছু হবে এবং দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নিতে পারব, সেই ভাবনা থেকেই নাটকটি করা। প্রচারের পর প্রতিক্রিয়াও বেশ ভালো পাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মনের মতো গল্প, চরিত্র পাচ্ছিলাম না

আপডেট টাইম : ১১:২৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪