ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভারতে ‘তুফান’: শাকিব-জিৎ ভক্তদের বাগযুদ্ধ, জিৎ বললেন, বাজার খোলা আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • ১১৮ বার

রায়হান রাফি নির্মিত আলোচিত সিনেমা ‘তুফান’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।

‘তুফান’ সিনেমার দর্শকপ্রিয়তার খবর ছড়িয়েছে ভারতেও। আগামী ৫ জুলাই দেশটিতে মুক্তি পাবে সিনেমাটি। ভারতে শাকিবের ‘তুফান’ সিনেমার মুক্তি নিয়ে কিছু দিন আগে মন্তব্য করেন ওপার বাংলার চিত্রনায়ক জিৎ। যা নিয়ে শাকিব-জিৎ ভক্তদের মাঝে বাগযুদ্ধ চলছে।

কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন জিৎ। এক পর্যায়ে ভারতে শাকিব খানের ‘তুফান’ সিনেমা মুক্তি নিয়ে কথা বলেন। জিতের কাছে জানতে চান, শাকিব খানের ‘তুফান’ মুক্তি পাচ্ছে। আপনি কি এটাকে কম্পিটিশন হিসেবে দেখছেন? জবাবে জিৎ বলেন, ‘না, বাজার খোলা আছে যে কেউ আসতে পারে।’

এসময় জিতের পাশে বসেছিলেন ‘বুমেরাং’ সিনেমার তরুণ পরিচালক সৌভিক কুণ্ডু। জিতের মুখ থেকে এক প্রকার কথা কেড়ে নিয়ে তিনি বলেন, ‘নব্বই দশকেই বাজার খুলে রেখেছি।’ এ বক্তব্য শুনে হেসে উঠেন তাদের পাশে বসে থাকা দুই অভিনয়শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ।

জিৎ খুব ঠান্ডা মস্তিষ্কে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেও রুক্মিণী-সৌরভ-সৌভিকের আচরণ খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি শাকিব ভক্তরা। যার চিত্র দেখা যায় ভিডিও সাক্ষাৎকারের কমেন্ট বক্সে। আবার জিতের ভক্তরাও চুপ করে বসে নেই। এ নিয়ে অন্তর্জালে বাগযুদ্ধ চলছে দুই শিবিরের ভক্তদের মাঝে।

একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভারতে ‘তুফান’: শাকিব-জিৎ ভক্তদের বাগযুদ্ধ, জিৎ বললেন, বাজার খোলা আছে

আপডেট টাইম : ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪